Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

"জিরো"-র ট্রেলরে শিখ আঘাত, অভিযোগ দায়ের কিং খানের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন ছবিতে শিখ চরিত্রে অভিনয় করেছেন কিং খান। অথচ ভুলটা করেই ফেললেন। সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখের নতুন ছবি "জিরো"-র ট্রেলর। বেশ অন্য স্বাদের এই ট্রেলর ঘিরেই বিতর্ক। অভিযোগ, ছবির ট্রেলরে  শিখ সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত

"জিরো"-র ট্রেলরে শিখ আঘাত, অভিযোগ দায়ের কিং খানের বিরুদ্ধে

শেষ আপডেট: 6 November 2018 11:16

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন ছবিতে শিখ চরিত্রে অভিনয় করেছেন কিং খান। অথচ ভুলটা করেই ফেললেন। সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখের নতুন ছবি "জিরো"-র ট্রেলর। বেশ অন্য স্বাদের এই ট্রেলর ঘিরেই বিতর্ক। অভিযোগ, ছবির ট্রেলরে  শিখ সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করেছেন শাহরুখ।শিখদের পবিত্র "গাত্রা কৃপাণ"  নিয়ে  অভিনয় করেছেন তিনি। যা শিখদের ধর্মীয় ভাবাবাগকে ছোট করার সামিল। শাহরুখের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে "দিল্লি শিখ গুরদ্বার কমিটি"।দেশের বিভিন্ন শিখ সংগঠনও শাহরুখের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সবার হয়েই দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন দিল্লি গুরুদ্বার কমিটির সাধারণ সম্পাদক মনজিন্দর সিং সিরসা। অভিযোগে সিরসা জানান, ছবির ট্রেলরে "গাত্রা কৃপাণ" নিয়ে শাহরুখকে দেখা গিয়েছে। যা গোটা শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। কারণ, শিখদের মধ্যে একমাত্র অমৃতধারী শিখ এই কৃপাণ ব্যবহার করতে পারেন। সেখানে কিছু না জেনে শাহরুখ কীভাবে এই ধর্মীয় অস্ত্র ব্যবহার করলেন। শুধু অভিযোগই নয়, ছবিতে কৃপাণ পড়া শাহরুখের সব দৃশ্য ছাটাইয়ের দাবি তুলেছে শিখ সংগঠনগুতলি। ‘ছোট ভাই বড় হয়ে গিয়েছে’, কার প্রসঙ্গে এ কথা বললেন কিং খান? "গাত্রা কৃপাণ" শিখদের দৃঢ় মনোভাবের প্রতীক। সেখানে, ট্রেলারে হাসি-ঠাট্টার ছলেই কৃপাণ পড়েছেন শাহরুখ বলে অভিযোগ উঠছে। যে সাধারণ পোশাক পরে অস্ত্রটি নেওয়া হয়েছে সেই নিয়েও আপত্তি উঠছে। গোটা বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি কিং খান। তবে,  শিখ সম্প্রদায়ের ক্ষোভের জেরে ছবির দৃশ্য ছাটাই হবে কি না, সেই নিয়ে সংশয় বাড়ছে। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```