Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'যৌবনের উত্তাল সময়ে প্রথম চুমু খাই শশী কাপুরকে,' ভিডিও শেয়ার করে স্মৃতিতে ডুব জিনাতের

রাজ কপূরের ‘সত্যম শিবম সুন্দরম’ মুক্তি পেয়েছিল সেই সময়, যখন সিনেমায় সাহসী দৃশ্য মানেই তীব্র বিতর্ক। সেই ছবির রূপা চরিত্রটি আজও দর্শকের মনে অমলিন, আর অভিনেত্রী জিনাত আমানের আত্মবিশ্বাসী অভিনয় আজও প্রশংসিত। 

'যৌবনের উত্তাল সময়ে প্রথম চুমু খাই শশী কাপুরকে,' ভিডিও শেয়ার করে স্মৃতিতে ডুব জিনাতের

শশী কাপুর ও জিনাত আমান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 June 2025 14:38

দ্য ওয়াল ব্যুরো: রাজ কপূরের ‘সত্যম শিবম সুন্দরম’ মুক্তি পেয়েছিল সেই সময়, যখন সিনেমায় সাহসী দৃশ্য মানেই তীব্র বিতর্ক। সেই ছবির রূপা চরিত্রটি আজও দর্শকের মনে অমলিন, আর অভিনেত্রী জিনাত আমানের আত্মবিশ্বাসী অভিনয় আজও প্রশংসিত। কিন্তু জানেন কি, সেই ছবিতে তাঁর প্রথম অনস্ক্রিন কিস ছিল এমন একজনের সঙ্গে, যাঁকে নিয়ে তাঁর কিশোরবেলার এক মিষ্টি গল্প আছে?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সেই প্রথম অনস্ক্রিন চুমুর ক্লিপ শেয়ার করেছেন জিনাত আমান। সঙ্গে এক দীর্ঘ ক্যাপশন, যা যেন নস্টালজিয়ার এক সফর।

“এই ক্লিপটা আমি দুটি কারণে শেয়ার করছি,” লিখেছেন তিনি। “প্রথমত, এটা ছিল আমার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত—আমার প্রথম অনস্ক্রিন কিস। যদিও তখন অনেক হইচই হয়েছিল, তবে কিসটা খুব পবিত্র ছিল। শ্যুটিংয়ের সময় এক মুহূর্তের জন্যও অস্বস্তি হয়নি। দ্বিতীয় কারণটা আরও ব্যক্তিগত—এই দৃশ্যটা শ্যুট করার সময় আমি সত্যিই খুশি ছিলাম, কারণ আমার বিপরীতে ছিলেন শশী কাপুর।”

জিনাত জানিয়েছেন, শশী কাপুর ছিলেন তাঁর “teenage crush”। স্কুলে পড়ার সময় প্রথম দেখেন তাঁকে—পাঁচগনির বোর্ডিং স্কুলে শেক্সপিয়ারের নাটক পরিবেশন করতে এসেছিলেন শশীর থিয়েটার গ্রুপ। জিনাত বলেন, “ওঁকে প্রথম দেখি মঞ্চে, আর সেদিন থেকেই যেন মুগ্ধতা তৈরি হয়। ভারতীয় স্কুলছাত্রীদের কল্পনার পুরুষ ছিলেন শশী।”

zeenat aman shares satyam shivam kissing with Shashi Kapoor clip tells she  had crush on him सत्यम शिवम सुंदरम का वो किस जिस पर मचा था बवाल, जीनत ने  वीडियो पोस्ट कर

শুধু স্কুল নয়, পরবর্তীতে যখন মুম্বইতে থাকতেন জিনাত, তখনও চলত শশীকে এক ঝলক দেখার আয়োজন। অভিনেত্রীর ভাষায়, “শশী কাপুর দক্ষিণ বোম্বেরই বাসিন্দা ছিলেন। সন্ধে ছ’টার সময় তিনি হাঁটতে বেরোতেন। সেই খবর পেয়ে আমরা বান্ধবীরা প্ল্যান করতাম সূর্যাস্ত দেখতে যাওয়ার, আসলে উদ্দেশ্য ছিল ওঁকে শর্টস পরে হাঁটতে দেখা।”


```