গত ১০ বছর ধরে বিরতি না নিয়ে কাজ করে গেছেন। গত বছর মার্কিন সফরের সময় বুঝতে পারেন, শরীর ও কাজ একসঙ্গে সামলানো তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না।

জাকির খান
শেষ আপডেট: 24 February 2026 12:58
দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছরের জন্য স্ট্যান্ড-আপ কমেডি (Stand Up Comedy) থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন জাকির খান (Zakir Khan)। এরপরই তাঁর স্বাস্থ্য নিয়ে নানা খবর সামনে আসে। কেউ বলেন গুরুতর অসুস্থ, কেউ বা দাবি করেন বড় কোনও বিপদের ইঙ্গিত। এনিয়েই কেটে গেছে বেশ কয়েকদিন, গুঞ্জন (Zakir Khan illness rumour) তীব্র হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে জাকির নিজেই সব জল্পনার ইতি টানলেন (Zakir Khan break reason)।
কমেডিয়ান জানালেন, তিনি মোটেও গুরুতর অসুস্থ নন, বরং প্রচুর লেখার কাজ জমে যাওয়ায় কিছুদিন বিরতি নেওয়া ছাড়া উপায় ছিল না।
অনুষ্ঠানে জাকির (Zakir Khan) বলেন, “বিরতির গল্পটা খুবই সহজ, হঠাৎ করে আমার কাছে অনেক লেখার কাজ চলে এসেছে। যেভাবে সামলানো দরকার, ওইভাবে আর পারছিলাম না।”
তিনি আরও জানান, “শরীর সামান্য খারাপ (Zakir Khan health update), কিন্তু এতটাও ভয় পাওয়ার মতো নয়। ইন্টারনেটে যা পড়ছেন সব মিথ্যে। এসব বানানো গল্প। ‘ফ্যামিলি সোর্স কনফার্ম করেছে’- এমনও লেখা হচ্ছে। অথচ আমার পরিবার তো আমার সঙ্গেই থাকে! আমরা নিজেরাই ভাবছি, কে নাকি কনফার্ম করল!” স্বভাবসিদ্ধ মজার সুরেই জাকির ভুয়ো খবর তৈরির জন্য কিছু সংবাদমাধ্যমকে কটাক্ষ করেন।
গত মাসে জাকির ঘোষণা করেন, তাঁর বিরতির সময়কাল ২০২৮ বা ২০৩০ সাল পর্যন্তও হতে পারে। সেই সময় তিনি বলেন, দীর্ঘদিন অনিয়মিত ঘুম, লাগাতার ভ্রমণ এবং পরিবারে জেনেটিক অসুস্থতার ইতিহাস তাঁর স্বাস্থ্যে প্রভাব ফেলছে।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, গত ১০ বছর ধরে বিরতি না নিয়ে কাজ করে গেছেন। গত বছর মার্কিন সফরের সময় বুঝতে পারেন, শরীর ও কাজ একসঙ্গে সামলানো তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না।
তবে এখন জাকির স্পষ্ট করে দিয়েছেন, 'তাঁর কোনও মারাত্মক শারীরিক সমস্যা নেই, শুধু নিজেকে সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত।'