Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জাহির খানের ছেলে হয়েছে, সুখবরের সঙ্গেই সামনে এল সাগরিকার সঙ্গে তাঁর প্রেমের কাহিনিও

ছবির ক্যাপশনে লেখেন, 'ভালবাসা, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমাদের প্রিয় পুত্র ফতেহসিংহ খানকে স্বাগত জানাচ্ছি।'

জাহির খানের ছেলে হয়েছে, সুখবরের সঙ্গেই সামনে এল সাগরিকার সঙ্গে তাঁর প্রেমের কাহিনিও

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 16 April 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: জাহির খান ও সাগরিকা ঘাটগের (Zaheer Khan And Sagarika Ghatge) কোল আলো করে এল পুত্র সন্তান। নতুন সদস্যের নাম রাখলেন ‘ফতেহসিংহ খান।’ বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই খবর শেয়ার করেন দম্পতি। সাদা-কালো ছবিটিতে দেখা যায়, জাহির খান কোলে নবজাতককে নিয়ে বসে আছেন, আর সাগরিকা তাঁর কাঁধে হাত রেখে তাকিয়ে আছেন।

ছবির ক্যাপশনে লেখেন, 'ভালবাসা, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমাদের প্রিয় পুত্র ফতেহসিংহ খানকে স্বাগত জানাচ্ছি।'

এই ঘোষণার পর কমেন্ট সেকশন ভেসে যায় অভিনন্দন বার্তায়। অভিনেতা অঙ্গদ বেদী লেখেন, 'ওয়াহেগুরু।' প্রাক্তন স্পিনার হরভজন সিং লিখেছেন, 'তোমাদের দু'জনকে অভিনন্দন। ওয়াহেগুরুর কৃপা থাক।' এই অঙ্গদের জন্যই তাঁদের সম্পর্ক পরিণতি পেয়েছিল বলে একবার জানিয়েছিলেন সাগরিকা।

এক সাক্ষাৎকারে তাঁর ও জাহিরের প্রেমকাহিনী নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেছিলেন শুরুর দিকের কথা। বলতে শোনা যায়, 'জাহির খান তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। দ্বিধাবোধ করতেন। পরে অঙ্গদ মাঝখানে না এলে সম্পর্ক শুরুই হতো না। প্রথম যেবার দেখা হয়, তখন ও আমার সঙ্গে কথাও বলত না। কেউ একজন ওকে বলেছিল, ওই মেয়ের সঙ্গে সিরিয়াস হলে তবেই কথা বলো, না হলে দরকার নেই। ওর মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল।'

তিনি আরও বলেন, 'অঙ্গদ আমাদের কাছে নিয়ে এসেছে।'

প্রসঙ্গত, ২০১৬ সালে যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়েতে প্রথমবার একসঙ্গে জনসমক্ষে এসেছিলেন জাহির ও সাগরিকা। এরপর ২০১৭ সালে তাঁরা বিয়ে করেন। এবার সন্তানের আগমনে স্বভাবতই খুশিতে ভাসছে জাহির-সাগরিকার পরিবার।


```