
শেষ আপডেট: 5 May 2023 10:12
দ্য ওয়াল ব্যুরো: তথ্যচিত্র বানিয়ে অস্কার জয় (Oscar winner Guneet Monga) করেছেন। ভারতীয় চলচ্চিত্র মহলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সেই তথ্যচিত্র। নাম 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। আর সেই তথ্যচিত্রের পরিচালক গুণীত মঙ্গা বর্তমানে দেশের বিনোদন জগতে বড় নাম। তবে অস্কার জিতেও সেই পুরস্কারকে বেশি গুরুত্ব দিতে নারাজ গুণীত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বললেন, "প্রতিটি চলচ্চিত্রেরই নিজস্বতা আছে। পরিচালকেরা পুরস্কারের জন্য ছবি তৈরি করেন না। ভাল গল্প বলাই একজন পরিচালকের প্রকৃত উদ্দেশ্য় হওয়া উচিত।"
এখানেই না থেমে তিনি অন্যান্য পরিচালকদের উদ্দেশ্যে আরও বলেন যে, "দর্শককে যে গল্প বলতে চাইবেন, তা সম্পর্কে প্রতিটি পরিচালকের সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। সেই গল্পকে ভালবেসে দর্শকের সামনে উপস্থাপিত করতে হবে। আমার মনে হয় একটি ভাল গল্প দর্শকের সামনে তুলে ধরার জন্য় তিন থেকে চার বছরের কঠিন পরিশ্রম লাগে।"
সম্প্রতি ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা ডকুমেন্টারি শর্ট বিভাগে অস্কার পেয়েছিল গুণীত মঙ্গার তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের এক মাহুত দম্পতি ও এক অনাথ হস্তিশাবককে নিয়েই তথ্যচিত্রটি নির্মিত। সেই দম্পতির নাম বোমান ও বেলি। অস্কার জেতার পর পরিচালক গুণীত মঙ্গা সেই মাহুতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে একটি ছবি পোস্ট করে পরিচালক জানান যে, তাঁদের দায়িত্বে এখন নতুন হস্তিশাবক এসেছে।
৫২ বছরেও টানটান যৌবন, পদ্মলক্ষ্মী হারাচ্ছেন বয়সকে, রুশদির প্রাক্তন স্ত্রীকে চিনুন ১০ তথ্যে