Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

প্রয়াত হলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা! নিউমোনিয়া নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: বার্ধক্যজনিত অসুস্থতার জেরে প্রয়াত হলেন যশ রাজ ফিল্মসের অন্যতম কর্ণধার পামেলা চোপড়া (Pamela Chopra)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। প্রয়াত পরিচালক-প্রযোজক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা পেশায় গায়িকা, চিত্রনাট্য রচয

প্রয়াত হলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা! নিউমোনিয়া নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে

শেষ আপডেট: 20 April 2023 09:26

দ্য ওয়াল ব্যুরো: বার্ধক্যজনিত অসুস্থতার জেরে প্রয়াত হলেন যশ রাজ ফিল্মসের অন্যতম কর্ণধার পামেলা চোপড়া (Pamela Chopra)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। প্রয়াত পরিচালক-প্রযোজক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা পেশায় গায়িকা, চিত্রনাট্য রচয়িতা ও প্রযোজক ছিলেন। বৃহস্পতিবার ভোরবেলা মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে মৃত্যু (death) হয়েছে তাঁর। যশ রাজ ফিল্মসের তরফে এই শোকসংবাদ প্রকাশ্যে আনা হয়েছে।

১৯৭০ সালে যশ চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পামেলা। এরপর তাঁদের প্রযোজনায় তৈরি হওয়া অনেক ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন তিনি, তবে সবই ক্যামেরার পিছনে। সে কারণে বহু মানুষের কাছেই তাঁর মুখ অপরিচিত। ক্যামেরার আড়ালে থেকেই বরাবর কাজ করতেন। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বিগত কয়েকদিন ধরেই লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে ২০ এপ্রিল ভোরবেলা প্রয়াত হলেন তিনি।

জানা গিয়েছে, গত প্রায় ১৫ দিন ধরে হাসপাতালে নিউমোনিয়া নিয়ে ভর্তি ছিলেন পামেলা চোপড়া। যশ রাজ ফিল্মসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এই খবর প্রকাশ্যে এনে লেখা হয়, 'অত্যন্ত দুঃখের সঙ্গে চোপড়া পরিবারের তরফে এ কথা জানানো হচ্ছে যে, বৃহস্পতিবার সকালে পামেলা চোপড়া ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুম্বইয়ে সকাল ১১টায় তাঁর শেষকৃত্য হয়েছে। এই কঠিন শোকের সময় পরিবার আপনাদের কাছ থেকে খানিক ব্যক্তিগত পরিসর চাইছে।'

যশ চোপড়ার 'সিলসিলা', 'দিল তো পাগল হ্যায়'-মতো ছবিগুলি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পামেলার। সম্প্রতি তাঁকে ক্যামেরার সামনে শেষবার দেখা গিয়েছিল 'যশ রাজ ফিল্মস'-এর ওপর তৈরি তথ্যচিত্র 'দ্য রোম্যান্টিকস'-এ। সেখানে তাঁদের প্রযোজনা সংস্থার কাজ নিয়ে অনেক গল্প বলেছিলেন তিনি। কে জানতো, সে দেখাই শেষ দেখা হবে সবার সঙ্গে!

সামান্থার উন্মুক্ত কোমরে হাত বরুণের! লাজে রাঙা হয়ে কী করলেন 'আন্তাভা গার্ল'


```