Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এই সেদিন বিয়ে করলেন, ফেমা আইনে ইয়ামি গৌতমকে জেরার নোটিস ইডি-র

দ্য ওয়াল ব্যুরো: সবেমাত্র বিয়ে করেছেন ইয়ামি গৌতম। দাম্পত্যের মজা উপভোগ করার সময়। কিন্তু তাতে বাদ সাধল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিনেত্রীকে বিদেশি মুদ্রা বিনিময় ম্যানেজমেন্ট আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমন

এই সেদিন বিয়ে করলেন, ফেমা আইনে ইয়ামি গৌতমকে জেরার নোটিস ইডি-র

শেষ আপডেট: 2 July 2021 09:40

দ্য ওয়াল ব্যুরো: সবেমাত্র বিয়ে করেছেন ইয়ামি গৌতম। দাম্পত্যের মজা উপভোগ করার সময়। কিন্তু তাতে বাদ সাধল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিনেত্রীকে বিদেশি মুদ্রা বিনিময় ম্যানেজমেন্ট আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল ইডি। তাঁকে ৭ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে। মামলাটি দেখভাল করছে ইডি-র জোন টু। এর আগেও এই মামলায় তাঁকে নোটিস দিয়েছে ইডি। আজ পাঠানো হল দ্বিতীয় নোটিস। তদন্তকারী সংস্থার অভিযোগ, ইয়ামির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক বিদেশি মুদ্রা লেনদেন হয়েছে, যে ব্যাপারে তিনি কর্তৃপক্ষকে কিছু জানাননি। সূত্রের খবর, কয়েকটি লেনদেন ইডির নজরে পড়ে। প্রাথমিক তদন্তে বেরয়, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইয়ামির। তারপর তাঁকে প্রথম নোটিস পাঠানো হয়। ঘটনাচক্রে একাধিক বড় ব্যানারের বলিউডি ছবি ঘিরে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে সক্রিয় হয়েছে ইডি। সম্প্রতি হিট ছবি উরি-র ডিরেক্টর,চলচ্চিত্র পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি। একেবারে ঘরোয়া অনুষ্ঠান ছিল। সোস্যাল মিডিয়ায় ভক্ত, অনুগামীদের বিয়ের ছবি পোস্ট করে খবরটি জানান ভিকি ডোনার ছবির অভিনেত্রী। সোস্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় তাঁর বিয়ের খবর। বিয়ের পর অবশ্য লন্ডনে কিছুদিন কাটিয়ে দেশে ফিরেই তিনি আগামী থ্রিলার ছবি অ্যা থার্সডে-র শ্যুটিং শুরু করে দেন। ভিকি ডোনারই বলিউডে প্রথম ছবি ইয়ামির। তারপর গত কয়েক বছরে হৃত্বিক রোশনের কাবিল, বরুণ ধবনের বদলাপুর, বালা সহ একাধিক বলিউডি ছবিতে কাজ করেছেন তিনি।    

```