
শেষ আপডেট: 22 February 2024 12:12
দ্য ওয়াল ব্যুরো: ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ইয়ামি গৌতমের নতুন ছবি 'আর্টিকেল ৩৭০'। সেই ছবি নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২১ ফেব্রুয়ারি জম্মুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নানান বিষয় কথা বলার সময় উঠে আসে ইয়ামির এই নতুন ছবির প্রসঙ্গও। তিনি বলেন, "আর্টিকেল ৩৭০ নামে একটি ছবি মুক্তি পেতে চলেছে। সিনেমাটি কেমন হয়েছে জানি না, আমি কালই এটার ব্যাপারে শুনলাম। তবে এটা ভেবে ভালো লাগছে যে এবার হয়তো মানুষ এই সিনেমার মাধ্যমে সঠিক তথ্য পাবে।"
It is an absolute honour to watch PM @narendramodi Ji talk about #Article370Movie.
— Yami Gautam Dhar (@yamigautam) February 20, 2024
My team and I really hope that we all exceed your expectations in bringing this incredible story to the screen!
????????✨????????@AdityaDharFilms@jiostudios @B62Studios https://t.co/jgoqCPYuJL
নিজের বক্তব্যে মোদী এই সিনেমার কথা উল্লেখ করায় আপ্লুত ইয়ামি গৌতম। তিনি মোদীর সেই বক্তব্যের অংশ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, "প্রধানমন্ত্রীকে আমাদের ছবি নিয়ে কথা বলতে দেখে আমি গর্বিত। আশা করছি আমি আর আমার টিম তাঁর মুখ রাখতে পারব। বড় পর্দায় অন্যরকমের এই গল্প দর্শকদেরও ভাল লাগবে।"
এর আগে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী 'আর্টিকেল ৩৭০' ছবিটি নিয়ে কথা বলার সময় বলেন, "মুক্তির আগেই অনেকে এই ছবিটির বিরূপ সমালোচনা করছেন। অনেকেই বলছেন যে এটা আসলে সরকারের প্রচার, অত্যাধিক দেশপ্রেমের পরিচয়। কিন্তু এইগুলো ভাবলে তো আর কোনওদিনই সিনেমাটাকে সিনেমার মতো কেউ ভাবতে পারবে না। কোনও ছবিই কাউকে কিছু প্রমাণ করার জন্য বানানো হয়নি। আমরা চাই যেন সাধারণ মানুষ এই সিনেমা দেখেন।"
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। ইতিমধ্যেই চর্চায় এসেছে ছবিটি। ২৩ ফেব্রুয়ারি 'আর্টিকেল ৩৭০'-র সঙ্গে মুক্তি পাচ্ছে বিদ্যুৎ জামাল ও অর্জুন রামপাল অভিনীত অ্যাকশন ফিল্ম 'ক্র্যাক'।