Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

রশ্মিকা ডিপফেক প্রযুক্তির শিকার! বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন ‘আসল’ তরুণী

ঘটনাটি নিয়ে বেজায় ক্ষুব্ধ অভিনেত্রী রশ্মিকা মান্ধানা। এবার এই ডিপফেক ভিডিও নিয়ে হতাশা প্রকাশ করলেন এই প্রবাসী তরুণী।

রশ্মিকা ডিপফেক প্রযুক্তির শিকার! বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন ‘আসল’ তরুণী

শেষ আপডেট: 7 November 2023 16:27

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী রশ্মিকা মান্ধানার মুখ বিকৃত করে যে ভিডিওটি বানানো হয়েছে, তা নিয়ে তুলকালাম সোশ্যাল মিডিয়া। এমন ঘৃণ্য কাজের অপরাধে কড়া আইনি পদক্ষেপ করার দাবি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। অভিনেত্রী নিজেও ক্ষোভপ্রকাশ করেছেন। এবার এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন এক তরুণী। জানা গিয়েছে, তাঁরই মুখ বিকৃত করে সেখানে রশ্মিকার মুখ বসানো হয়েছে। তীব্র প্রতিবাদ জানিয়ে এমন কাজের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

তরুণীর নাম জারা প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণী আদতে ব্রিটিশ নাগরিক। ভাইরাল ভিডিও নিয়ে বেশ ক্ষুব্ধ জারা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রসঙ্গে তিনি নিজের মতামত জানিয়েছেন। সেই স্টোরি বর্তমানে রীতিমতো ভাইরাল। অনেকেই ওই স্টোরির স্ক্রিনশট নিয়ে আলাদা করে পোস্ট করছেন।

জারা লিখেছেন, “সম্প্রতি এমন একটি ভিডিও আমার নজরে এসেছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে, কেউ আমার শরীর আর জনপ্রিয় বলিউড অভিনেত্রীর মুখ ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করেছে। এমন বিকৃত ভিডিওর সঙ্গে আমি কোনওভাবেই জড়িত নই এবং এসব দেখে আমি খুবই বিরক্ত এবং চূড়ান্ত হতাশ। আমার তো এখন সেইসব মেয়েদের কথা ভেবে চিন্তা হচ্ছে, যাঁরা এরপর থেকে সামাজিক মাধ্যমে নিজেদের ছবি-ভিডিও পোস্ট করতে ভয় পাবেন। দয়া করে ইন্টারনেটে এখন যা দেখবেন, সেটা নিয়ে একটু ভাববেন আর ফ্যাক্ট-চেক করে নেবেন। এখানে সবসময় যা দেখা যায় তা সত্যি হয় না।”

এদিকে রশ্মিকা এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কোনও আইনি পদক্ষেপ করেছেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে তিনি একটি বার্তা দিয়েছেন। লিখেছেন, “ভাইরাল হওয়া এই ডিপফেক ভিডিও নিয়ে আমি খুবই কষ্ট পেয়েছি। প্রযুক্তির এভাবে অপব্যবহার করা খুবই ভয়ঙ্কর বিষয়। শুধু আমার না, অন্য মেয়েদের কথা ভেবে বেশি ভয় লাগছে।”


```