
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 11 December 2024 21:31
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে শেষ হয়ে গেল সাতটা দিন। রবীন্দ্রসদন-নন্দন চত্বরে সমাপ্ত হল সিনেমা-যজ্ঞ। শেষ হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার উৎসব শেষে সেরাদের নাম ঘোষণা করা হয়। তালিকায় রয়েছেন অভিজিৎ চৌধুরী, রণজিৎ রায়, দীপাঞ্জন চৌধুরী, অমৃত সরকারদের মতো বাঙালিরা।
বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী, পাওলি দাম, পরিচালক গৌতম ঘোষ, অর্জুন চক্রবর্তী, ইন্দ্রনীল সেন প্রমুখরা। অতিথিদের বক্তব্যের পরই পুরষ্কার ঘোষণা করা হয়।
এবছর অর্থাৎ ২০২৪-এ ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড জিতে নেয় বুলগেরিয়া। সেরা ছবি 'তারিকা।' পুরস্কার হিসেবে দেওয়া হয় ৫১ লক্ষ টাকা।
ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেসের ক্যাটাগোরিতে সেরা পরিচালক হন 'আনা এন্দারা।' জিতে নেন গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড, ২১ লক্ষ টাকা।
ফিপ্রেস্কি অ্যাওয়ার্ড দেওয়া হয় বুলগেরিয়ার 'তারিকা'-কে। হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড পান পরিচালক আরিয়ান চন্দ্র প্রকাশ। আজুর (বিহারের একটি আঞ্চলিক ভাষা) ছবির জন্য এই পুরস্কার পান তিনি। হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয় 'লচ্ছি।' এই ছবির পরিচালক কৃষ্ণগৌড়া।
এছাড়া কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ'স ফিল্মস বিভাগে জয়ী হয়েছে নুক্কড় নাটক। পরিচালনা করেছেন তন্ময় শেখর। বেঙ্গলি প্যানোরমায় জয়ী হয়েছে 'ধ্রুবর আশ্চর্য জীবন'। পরিচালক অভিজিৎ চৌধুরী পুরস্কার হিসেবে পেলেন ৭.৫ লক্ষ টাকা। এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)-এ জিতেছে 'পুতুলনামা'। পরিচালক রণজিৎ রায়। কম্পিটিশন অন ইন্ডিয়ান শর্ট ফিল্ম বিভাগে জয়ী হয়েছে 'গুলার কে ফুল।' কম্পিটিশন অন ইন্ডিয়ান ডকুমেন্টরি বিভাগে জয়ী হয়েছে 'ভবতোষের কারখানা।' পরিচালক দীপাঞ্জন চৌধুরী।
প্রসঙ্গত কলকাতা চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখানো হয়েছে নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পায়ার, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা হল, রবীন্দ্র ওকাকুরা ভবন, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি মল, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মানিস্কয়্যার পিভিআর ও গ্লোব সিনেমায়।
৩০ তম বর্ষে ২৪৫৯টি ছবির মনোনয়ন জমা পড়ে। মনোনীত হয় ৪২টি পূর্ণ দৈর্ঘের ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। নন কম্পিটিশন বিভাগে ১০৩টি ছবি। ফোকাস কান্ট্রি ছিল ফ্রান্স