কাজের জন্য ইদানিং মুম্বইয়েই তাঁর বেশি আনাগোনা। সম্প্রতি কলকাতাতে এসেছিলেন কালীপুজোর উদ্বোধনে। সেখানেই এই প্রশ্নের সম্মুখীন হন তিনি।

শেষ আপডেট: 20 October 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: 'ধূমকেতু'র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির হয়ে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ঘোষণা করেছিলেন, তিনি আছেন। দেবের (Dev) পাশেই আছেন সবসময়। যাবতীয় গুঞ্জন-আলোচনা-সমালোচনায় জল ঢেলেছিলেন নিজেই।
তবে 'রঘু ডাকাত'-এর সাকসেস পার্টি থেকে স্পেশ্যাল স্ক্রিনিংয়ে কোথাও তাঁকে দেখা না যেতেই ফের দানা বেঁধেছিল নানা কৌতূহল। কোথায় ছিলেন তিনি? কেন আসেননি। একগুচ্ছ প্রশ্নের অবশেষে এল উত্তর।
কাজের জন্য ইদানিং মুম্বইয়েই তাঁর বেশি আনাগোনা। সম্প্রতি কলকাতাতে এসেছিলেন কালীপুজোর উদ্বোধনে। সেখানেই এই প্রশ্নের সম্মুখীন হন তিনি।
না, এড়িয়ে যাননি। বরং বলেন, "এই প্রশ্নের একটাই উত্তর। আমায় আপনারা খুঁজুন। আমি আসলে কাজের জন্য বাইরে। এক দিনই এসেছিল। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাব। আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে। কালকেই যদিও দিল্লি যাব।" মাস কয়েক আগে খবর রটেছিল দেব আর রুক্মিণীর মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে,। তা নিয়ে কম আলোচনা হয়নি। যদিও সেই সব আলোচনা, গসিপকে নস্যাৎ করে ভালই আছেন তাঁরা। আছেন ভালবাসায়।
ধ্রুব বন্দোপাধ্যায় পরিচালিত দেব ও সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ছবি 'রঘুডাকাত'। ছবিটি বক্স অফিসে বেশ ভালই ফল করেছে। কিছু দিন আগে ওই ছবি মুক্তি পেয়েছে দুবাইতে। সেখানে বাবা-বা-বোন সহ হাজির হয়েছিলেন দেব নিজেই। হাজির হয়েছিলেন অনির্বাণও। সেখানেও বেশ ভালই সমাদৃত হয়েছে ছবিটি। রুক্মিণীকে যদিও দেখা যায়নি সেই ইভেন্টেও। দায়ী সেই ব্যস্ততা!
অন্যদিকে শীঘ্রই মুক্তি পাবে রুক্মিণী অভিনীত ছবি 'হাঁটি হাঁটি পা পা'। ছবিটি বাবা ও মেয়ের গল্প বলে। ছবিটিতে মেয়ের চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার।