Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আমির-কিরণ ডিভোর্সের খবরের মধ্যে কেন ভেসে উঠলেন ফতিমা সানা শেখ?

দ্য ওয়াল ব্যুরো: আমির খান, কিরণ রাওয়ের ডিভোর্সের খবর ছড়ানোর পরই আচমকা ফতিমা সানা শেখের নাম চলে এল কেন সোস্যাল মিডিয়ায়? আমির, কিরণ যৌথ বিবৃতিতে দাম্পত্যে বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি ছেলে আজাদ খান রাওকে দুজনে মিলে বড় করে তুলবেন

আমির-কিরণ ডিভোর্সের খবরের মধ্যে কেন ভেসে উঠলেন ফতিমা সানা শেখ?

শেষ আপডেট: 3 July 2021 15:29

দ্য ওয়াল ব্যুরো: আমির খান, কিরণ রাওয়ের ডিভোর্সের খবর ছড়ানোর পরই আচমকা ফতিমা সানা শেখের নাম চলে এল কেন সোস্যাল মিডিয়ায়? আমির, কিরণ যৌথ বিবৃতিতে দাম্পত্যে বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি ছেলে আজাদ খান রাওকে দুজনে মিলে বড় করে তুলবেন, যেসব প্রজেক্টে তাঁদের আবেগ জড়িয়ে আছে, সেগুলি নিয়েও একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন। কিন্তু তারপরও সোস্যাল মিডিয়ায় দিনভর চর্চা, গুঞ্জন ছিল, এবার কি মিঃ পারফেকনিস্টের জীবনে আবির্ভাব হচ্ছে ফতিমার! এমনও বলাবলি হচ্ছে, আমির, ফতিমার 'ঘনিষ্ঠতা'ই নাকি ডিভোর্সের কারণ। যদিও সবটাই জল্পনা। গুঞ্জনের সমর্থনে কোনও শক্ত তথ্যপ্রমাণ নেই। বলিউড ইন্ডাস্ট্রিতে কানাঘুষোয় শোনা যায়, 'থাগস অব হিন্দুস্তানে'র সেট থেকেই পরস্পরের কাছাকাছি আসতে থাকেন আমির, ফতিমা। আমির নিজেই নাকি ছবির পরিচালকদের কাছে ফতিমার কথা পাড়েন। তিনি ফতিমার নাম সুপারিশ করায় প্রত্য়াখ্যান করতে পারেননি পরিচালক, প্রযোজকরা। এতে নাকি ব্যাপক চটে যান ক্যাটরিনা কাইফ। আগাম কথাবার্তা যা হয়েছিল, তাতে ক্যাটরিনারই নাকি বেশি গুরুত্বপূর্ণ রোল পাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর হাত থেকে সেটা চলে যায়। এমনকী সেটের বেশ কিছু লোকজন নাকি জানিয়েছেন, একটা সময় ফতিমা, ক্যাটরিনার সম্পর্ক এমন জায়গায় পৌঁছয় যে, শ্যুটিংয়ের বাকি সময়টা তাঁরা পরস্পরকে এড়িয়ে চলতেন, বাক্যালাপই ছিল না। আমিরের সম্পর্কে জড়িয়ে পড়ার অতীত ঘাঁটলে দেখা যাবে, তিনি প্রথমে ঘনিষ্ঠ হন রিনা দত্তের। রিনার সঙ্গে সংসার ভাঙে। লগান-এর সেটে কিরণ রাওয়ের সঙ্গে প্রেম হয় আমিরের। ১৫ বছরের বিবাহিত জীবন। তবে দঙ্গল অভিনেত্রী ফতিমার সঙ্গে আমিরকে জড়িয়ে মুখরোচক আলোচনা হয়েছে অতীতেও। আজ আমির-কিরণ ডিভোর্সের খবর বেরতেই ফের ভেসে ওঠেন ফতিমা। সোস্যাল মিডিয়ায় দিনভর ফতিমাকে ট্রোল করে যেসব ট্যুইট হয়েছে, তার এক ঝলক দেখুনঃ      

```