Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

'শাহরুখের নাম অভিনব, জাতে হিন্দু...' বলিউড বাদশার ধর্ম পরিচয় পাল্টে দেন গৌরী!

শাহরুখ খান তখন ১৮। সেই বয়সেই প্রেমে পড়েছিলেন গৌরী ছিব্বারের। শাহরুখ মুসলিম, গৌরী হিন্দু—এই ধর্মের ফারাক তাঁদের ভালবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এটা বুঝতেন দু’জনেই।

'শাহরুখের নাম অভিনব, জাতে হিন্দু...' বলিউড বাদশার ধর্ম পরিচয় পাল্টে দেন গৌরী!

শাহরুখ ও গৌরী

শেষ আপডেট: 8 April 2025 20:42

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান তখন ১৮। সেই বয়সেই প্রেমে পড়েছিলেন গৌরী ছিব্বারের। শাহরুখ মুসলিম, গৌরী হিন্দু—এই ধর্মের ফারাক তাঁদের ভালবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এটা বুঝতেন দু’জনেই। তাই শুরুতে সম্পর্কের কথা পরিবারকে জানানো হয়নি।  

কিন্তু যখন সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন, তখন সমস্যা শুরু হয়। গৌরীর পরিবার কীভাবে মেনে নেবে, বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। তখনই একটা বুদ্ধি বের করেন গৌরী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ওর নাম পাল্টে দিয়েছিলাম। নতুন নাম রেখেছিলাম ‘অভিনব’। ও খুব লাজুক আর ছেলেমানুষ ছিল।”  

এই কৌশল অবশ্য বেশি দিন কাজ করেনি। সম্পর্ক জানাজানি হয়ে যায়। তখন সমাজের নানা স্তরে শুরু হয় আলোচনা। শাহরুখ জানতেন, আইনিভাবে বিয়ের সিদ্ধান্ত নিলেই সেটা খবর হয়ে যাবে। তাই নিজের ঠিকানা না দিয়ে বন্ধুর ঠিকানা ব্যবহার করেন তিনি।

অবশেষে তাঁরা বিয়ে করেন। কিন্তু ঘটনাক্রমে সেই বন্ধুর বাড়িতেই শুরু হয় বিক্ষোভ, ছোঁড়া হয় ইঁটপাটকেল। যদিও ততক্ষণে শাহরুখ-গৌরীর বিয়ে সেরে গিয়েছে। কেউ ধর্ম পাল্টাননি। শাহরুখ মুসলিমই রয়ে গিয়েছেন, গৌরী হিন্দুই। তাঁদের বাড়ি ‘মন্নত’-এ চলে হিন্দু ও ইসলাম—দুই ধর্মেরই রীতিনীতি। সন্তানদের তাঁরা বড় করেছেন ধর্ম নয়, মূল্যবোধকে সামনে রেখে। শাহরুখ নিজে একবার বলেছিলেন, “আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু, আর আমাদের সন্তানেরা ভারতীয়।”


```