Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

প্রাক-বিবাহ উৎসবের রোশনাই! জামনগরকেই কেন বাছল আম্বানি পরিবার 

জামনগর কেন? ভারত বা বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং না করে কেন গুজরাটের জামনগরকে প্রাক বিবাহের জন্য বেছে নিল আম্বানিরা?

প্রাক-বিবাহ উৎসবের রোশনাই! জামনগরকেই কেন বাছল আম্বানি পরিবার 

শেষ আপডেট: 1 March 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ইভেন্ট। আম্বানির পরিবারে ছোট বউ ঘরে আসছে বলে কথা। উৎসব তো বনতা হ্যায়! ১  থেকে ৩ মার্চ অবধি গুজরাতের জামনগরে চলবে প্রাক-বিবাহ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকছেন দেশ বিদেশের মান্যিগন্যি ব্যক্তিত্বরা।


কিন্তু জামনগর কেন? ভারত বা বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং না করে কেন গুজরাটের জামনগরকে প্রাক বিবাহের জন্য বেছে নিল আম্বানিরা? অনন্ত সে কথা জানালেন একটি সাক্ষাৎকারে। বললেন, এটি তাঁর দিদার জন্মভূমি। এছাড়াও এখানে ওঁর ঠাকুরদা ধীরুভাই আম্বানি ও বাবা মুকেশ আম্বানি তাঁদের ব্যবসা শুরু করেছিলেন।

From Mela Rouge to Hashtakshar: Itinerary of Anant Ambani-Radhika Merchant  pre-wedding festivities in Jamnagar | Mint


শিল্পপতির ছেলে অনন্ত আরও জানান, 'আমি এখানেই বড় হয়েছি। আমরা এই জায়গাটাকে তাই খুব লাকি বলে মনে করি। তাই ভেবেছি প্রাক বিয়ের অনুষ্ঠানটাও এখানেই করা উচিত। এটা আমার ঠাকুমার জন্মভূমি ও ঠাকুরদার কর্মভূমি। আর এটা আমার ঘরও। বাবা মাঝেমধ্যেই বলে জামনগর ওঁর শ্বশুরবাড়ি। তাই এখানেই শুভ অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিলাম।'


অনন্ত আরও বলেন তিনি কেন বিদেশ বিভূঁই ছেড়ে দেশের মাটিতে প্রাক বিয়ে করছেন। জানালেন, 'প্রধানমন্ত্রী বলেছেন 'ওয়েড ইন ইন্ডিয়া', অর্থাৎ বিদেশে বিবাহ না করে দেশেই এই শুভ কাজ সারতে। তাই নরেন্দ্র মোদীর কথা রাখতেই আরও জামনগরে বিয়ের কথা ভাবি।‘


```