
শেষ আপডেট: 7 February 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: ২০০০ সালে বলিউডে পা রেখেছিলেন ‘বেবো’। শুরুটা হয়েছিল ‘রিফিউজি’ দিয়ে। অভিষেক বচ্চনের বিপরীতে কাজ করার পরেই বলিউডে ঝড় উঠেছিল নতুন মেয়েটিকে নিয়ে। তারপর একে একে ওমকারা, জব উই মেট, হিরোইন সিনেমার মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করেছেন করিনা কাপুর। ওঁর অভিনীত কাভি খুশি কাভি গম-এর ‘পু’ চরিত্রটি আজও বিখ্যাত। তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের মধ্যে কিছু সিনেমার অফার এলে সেগুলোকে না বলে দিয়েছিলেন অভিনেত্রী। সেই সিনেমাগুলি পরে গিয়ে হয় সুপারহিট!