১৯৮১ সালে কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan) দ্বিতীয়বার বিয়ে করেন। তাঁর প্রথম স্ত্রী সালমার সঙ্গে তখন ১৭ বছরের দাম্পত্য, চার সন্তান—সলমন, আরবাজ, সোহেল ও আলভিরা। কর্মজীবনে তখন সাফল্যের শিখরে সলিম।
.jpeg.webp)
শেষ আপডেট: 19 February 2026 14:42
দ্য ওয়াল ব্যুরো: বাইরে থেকে দেখলে তিনি বলিউডের ‘ভাইজান’—দাপুটে, স্পষ্টভাষী, কখনও কখনও আবার বেজায় মেজাজি। কিন্তু পরিবারকে ঘিরে সলমন খান (Salman Khan) বরাবরই ভীষণ সংবেদনশীল। বিশেষ করে মা সালমা খান (Salma Khan)-এর প্রতি তাঁর গভীর টান বহুবার প্রকাশ্যে এসেছে। তবে জীবনের এক সময় বাবার এক সিদ্ধান্তে গভীর আঘাত পেয়েছিলেন ভাইজান।
সেলিম-হেলেনের সম্পর্ক
১৯৮১ সালে কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan) দ্বিতীয়বার বিয়ে করেন। তাঁর প্রথম স্ত্রী সালমার সঙ্গে তখন ১৭ বছরের দাম্পত্য, চার সন্তান—সলমন, আরবাজ, সোহেল ও আলভিরা। কর্মজীবনে তখন সাফল্যের শিখরে সলিম। সেই সময়েই শিল্পী মহলে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিনেত্রী-নৃত্যশিল্পী হেলেন (Helen)-এর সঙ্গে, যে সম্পর্ক পরে বিয়ে পর্যন্ত গড়ায়।
ভেঙে পড়েছিলেন সলমন
খবরটি যখন কানে পৌঁছয় তরুণ সলমনের, তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মায়ের প্রতি তাঁর অগাধ টান থাকায় সলমন মেনে নিতে পারেননি বাবার জীবনে আরেক নারীর আগমন। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, পুরো পরিবারই প্রথমে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। মাকে কষ্ট পেতে দেখা তাঁর পক্ষে অসহনীয় ছিল। তিনি বলেছিলেন, মা তাঁর জীবনের শ্রেষ্ঠ আশ্রয়—তাঁকে মনখারাপ করতে দেখলে সলমনের খুব খারাপ লাগত।
অন্যদিকে, হেলেনও এই সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানান, বিবাহিত পুরুষকে বিয়ে করার সিদ্ধান্ত তাঁকে শুরুতে অপরাধবোধে ভুগিয়েছিল। তবে সলিমের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ছিল—তিনি তাঁকে কখনও ব্যবহার করেননি, বরং কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন।
সময় গড়িয়েছে। সেই ঝড়ঝাপটা পেরিয়ে আজ খান পরিবার বলিউডের অন্যতম সুসংহত ও আলোচিত পরিবার। তিক্ততা মিলিয়ে গিয়েছে। আজ সকলে এক টেবিলে বসে খাবার খান। একই ফ্রেমে হাসি মুখে পোজ দেন সকলেই।