
রকমারি আয়োজন, কী কী ছিল মেনুতে?
শেষ আপডেট: 20 January 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতেই সম্পন্ন হয়েছে শুভ কাজ। সাতপাকে বাঁধা পড়েছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। দমদমের বিলাসবহুল বিয়েবাড়িতেই সম্পন্ন হয়েছে বৈদিক মতে বিয়ে। কী ছিল বিয়ের মেন্যুতে? ছিমছাম খাবারেই আস্থা রেখেছিলেন রুবেল শ্বেতা।
শুরু হয়েছিল ফিস রোল দিয়ে। সঙ্গে ছিল গ্রীন চাটনি ও স্যালাড। এর পর ছিল মশালা কুলচা, চিকেন ভর্তা, দেরাদুন রাইস। ছিল বাঙালিয়ানার ছোঁয়াও। দেরাদুন রাইসের সঙ্গে ছিল মোঘলাই ডাল, বাটার বেগুনী, ভেটকি পাতুরি। এরপর ছিল কাশ্মীরি পোলাও সঙ্গে মাটন লহরি।
" />শেষ পাতে আর পাঁচটি বাঙালি বাড়ির মতোই ছিল চাটনি-পাঁপড়। হাজির ছিল বাহারি মিষ্টিও। ভাজা রসগোল্লা থেকে শুরু করে কালাকাঁদ-মালাই চমচম... বাদ নেই কিছুই। সঙ্গে ছিল আইসক্রিম। আর শেষপাতে পান।
মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক বিয়ে দিয়েছেন রুবেল-শ্বেতার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গানে নাচতে নাচতে বিয়েবাড়িতে ঢোকেন রুবেল। সিঁদুর দানের সময় অঝোরে কেঁদে ফেলেন শ্বেতা। তাঁকে সামলাতেও দেখা যায় রুবেলকে। হাজির ছিলেন টলিউডের পরিচিত মুখেরা। আগামী ২১ জানুয়ারি তাঁদের রিসেপশন।