
কোন দিকে এগবে গল্প?
শেষ আপডেট: 25 February 2025 21:01
জমে উঠেছে 'আনন্দী'। টিআরপি তালিকায় পারফর্মম্যান্সও বাড়ছে ক্রমশ। এরই মধ্যে এক নতুন আপডেট এল সামনে। আগামী দিনে কী হতে চলেছে সেখানে? দ্য ওয়ালের কাছে এল নতুন তথ্য।
বাড়িতে এসেছে এক বহুমূল্য হার। সেই হার আক্ষরিক অর্থেই সাত রাজার ধন মাণিক। তবে সেই হারের মালিকানা এই মুহূর্তে রয়েছে ঠাম্মার কাছে। এদিকে বাড়ির সবাইয়ের নজর পড়েছে হারের দিকে। হারের মালিকানা কাকে ঠাম্মা দেবেন তা নিয়েই গোটা বাড়ি জুড়ে চলছে জোর চর্চা।
'আনন্দী'র দিকে ভোট বেশি। তবে তাঁর তো আবার এ সবে মন নেই। আর যাদের নজর পড়েছে ঠাম্মাকে খুশি করতে কোনও খামতি রাখছেন না তাঁরা। কেউ বাড়িতেই আয়োজন করছেন নাম সংকীর্তনের অনুষ্ঠান। কেউ বা আবার ঠাকুমাকে নিয়ে যাচ্ছেন তীর্থ করাতে। সব মিলিয়ে সে এক হইহই কাণ্ড। তবে আগামী দিনে এই হারের মালিকা কে পাবে তা নিয়ে এগচ্ছে গল্পের প্লট।
এরই পাশাপাশি অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছেন আনন্দীর। চিকিৎসক হতে চায় সে। সেই জার্নির শুরু। কীভাবে সবটা সম্ভব হবে? উত্তর লুকিয়ে সময়ের হাতে। 'আনন্দী' ধারাবাহিকের মধ্যে দিয়েই আবারও ধারাবাহিকে ফিরে এসেছেন দর্শকের প্রিয় জুটি ঋত্বিক ও অন্বেষা। দু'জনের খুনসুটি দারুণ পছন্দ সকলের। আর অন্বেষার অভিনয়ে বুঁদ আট থেকে আশি।