Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘দারুণ মজা পাচ্ছি’, ভাই-বোন বিতর্কে মুখ খুললেন দিব্যাণী  

অতীতেই পরিচালক দ্য ওয়ালের উপর আস্থা রাখতে বলেছিলেন, এবার এ নিয়ে মুখ খুললেন খোদ 'ফুলকি' ওরফে দিব্যানী মণ্ডল।

‘দারুণ মজা পাচ্ছি’, ভাই-বোন বিতর্কে মুখ খুললেন দিব্যাণী  

কী হতে চলেছে ফুলকি ধারাবাহিকে?

শেষ আপডেট: 9 March 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো: টিআরপি তালিকায় প্রথম সারির ধারাবাহিক 'ফুলকি' (Phulki)। আচমকাই এই ধারাবাহিককে (Bengali Serial) ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। নেপথ্যে ধারাবাহিকের একটি প্রোমো। যে প্রোমোতে দেখা যাচ্ছে ফুলকি ও তাঁর স্বামী নাকি আদপে ভাই-বোন! 

অতীতেই পরিচালক দ্য ওয়ালের উপর আস্থা রাখতে বলেছিলেন, এবার এ নিয়ে মুখ খুললেন খোদ 'ফুলকি' ওরফে দিব্যানী মণ্ডল। দ্য ওয়ালকে তিনি বললেন, 'আমাকে নিয়ে আগেও একবার ট্রোল হয়েছিল। আমি বলেছিলাম, পায়রা বলে কি মানুষ নয়? খুব হাসাহাসি হয় সেবার। কিন্তু সে সময় ইনস্টাগ্রামে আমি অতটাও সক্রিয় ছিলাম না বলে, ব্যাপারটা সেভাবে উপভোগ করতে পারিনি। তবে এবার বেশ মজা পাচ্ছি।" 

ফুলকি আরও যোগ করেন, 'আমি তো নিজেই সবাইকে পাঠাচ্ছি। ফাইনালি আমি মিম মেটেরিয়াল হতে পেরেছি।" আগামী দিনে কী হতে চলেছে ফুলকি ধারাবাহিকে? 

দিব্যাণী জানালেন, ক্রমশ ফাঁস হতে চলেছে রুদ্ররূপ সান্যালের আসল রূপে। এ যাবৎ তিনি যা যা ষড়যন্ত্র করে এসেছেন তারই পর্দা ফাঁস হবে। এমনকি এই যে ভাই-বোনের গল্পও আদপে চক্রান্ত তাও জানা যাবে খুব শীঘ্রই। 

এই ধারাবাহিকে সম্প্রতি আগমন ঘটেছে মিশমি দাসের। তাঁর মুখেও একই কথা। তিনি বললেন, "রুদ্ররূপ অনেক বার শাস্তি পেতে পেতে পায়নি। এবার কি আদপে শাস্তি পাবে? এই নিয়ে গল্প এগোবে।" প্রথম দিন থেকেই টিআরপি চার্টের প্রথম সারিতে এই ধারাবাহিক। আগামী দিনে রুদ্ররূপ সান্যালের সঙ্গে ঠিক কী হয়, সে উত্তর লুকিয়ে সময়ের হাতে। 


```