Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বড়দিনের মাঝেও টিআরপি যুদ্ধ! নতুন মেগার শুরুতেই ধাক্কা?

 উৎসবের আলো, ছুটির আমেজ আর প্লেট ভরা কেকের মাঝেই টেলিভিশনের দুনিয়ায় চলল চেনা লড়াই — রেটিংয়ের লড়াই। 

বড়দিনের মাঝেও টিআরপি যুদ্ধ! নতুন মেগার শুরুতেই ধাক্কা?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 December 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের আলো, ছুটির আমেজ আর প্লেট ভরা কেকের মাঝেই টেলিভিশনের দুনিয়ায় চলল চেনা লড়াই — রেটিংয়ের লড়াই। বড়দিনের কারণে এ সপ্তাহে বৃহস্পতিবার নয়, শুক্রবার এল টিআরপি-র রিপোর্ট। আর সেই রিপোর্ট খুলতেই স্পষ্ট — দর্শকের পছন্দে সামান্য হলেও নড়চড় হয়েছে, কারও মুখে হাসি, কারও কপালে ভাঁজ।

সবচেয়ে আগে নজর পড়ছে পল্লবীর নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি-র দিকে। নতুন শুরু হলেও প্রথম সপ্তাহে খুব বড়সড় বাজিমাত করতে পারল না এই মেগা। ফুলকি-র স্লট দখল করলেও সেটা ধরে রাখা গেল না। রাঙামতি তীরন্দাজ এগিয়ে গেল একটু, পেয়ে গেল দ্বিতীয় স্থান। তারে ধরি ধরি মনে করি রেটিং পেল ৬.৮, থামল তিন নম্বরে। আর রাঙামতি তীরন্দাজ-এর স্কোর হল ৭.০।


অন্যদিকে চিরদিনই তুমি যে আমার এখনো যেন ছন্দ খুঁজে ফিরছে। নতুন অপর্ণা এলেও, বিয়ের পর্ব দেখালেও, রেটিংয়ের গ্রাফ উঠল না। এই সপ্তাহে তার প্রাপ্তি ৫.৬। সেই জায়গা কাজে লাগাল লক্ষ্মী ঝাঁপি, যার নম্বর ৬.০।

এই সপ্তাহে অবশ্য সবচেয়ে বড় হাসিটা পরশুরাম ভক্তদের মুখেই। কারণ ফের শীর্ষে ফিরল পরশুরাম — যদিও একা নয়, সঙ্গে রয়েছে পরিণীতা। দুজনেই পেল ৭.১। নতুন ধারাবাহিকের ভিড়ে একটু পিছিয়ে গেল বিদ্যা ব্যানার্জি আর ও মোর দরদিয়া, দুজনেই থামল ৬.৭-এ।

মাঝামাঝি তালিকায় ছবিটা আরও মজার। চিরসখা, জোয়ার ভাঁটা আর আমাদের দাদামণি তিনটেই একসঙ্গে দাঁড়াল ৫.৮-এ। নাটকীয় মোড়, অপহরণ, কান্না — কিছুই কাজে এল না খুব একটা। বেশ করেছি প্রেম করেছি দ্বিতীয় সপ্তাহে পেল ৫.৭, কিন্তু স্লট জয়ের লড়াইয়ে এখনও পিছিয়ে। নিচের দিকে রইল কম্পাস আর কনে দেখা আলো।


সব মিলিয়ে এ সপ্তাহের টিআরপি তালিকা বলছে — গল্পের মোড় যতই বদলাক, দর্শকের মন বদলায় ধীরে। উৎসব আসবে যাবে, কিন্তু এই রেটিং যুদ্ধ চলবেই — প্রতি সপ্তাহে নতুন উত্তেজনা, নতুন আশা, আর নতুন হিসেব নিয়ে। টিভির পর্দায় যেমন গল্প বদলায়, ঠিক তেমনই বদলায় দর্শকের পছন্দও। আর সেই বদলের দিকেই তাকিয়ে থাকে পুরো ইন্ডাস্ট্রি — পরের সপ্তাহে কে উঠবে, কে নামবে, সেই অপেক্ষাতেই।


```