Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'যন্ত্রণায় কাতরাচ্ছি, জীবনের সবথেকে খারাপ দিন', কী হয়েছে সোনু নিগমের

পুনেতে শো ছিল সোনুর। সেখানে পারফর্ম করছিলেন তিনি। যে ভিডিও গায়ক শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, গানের সঙ্গে জমিয়ে নাচছেনও তিনি।

'যন্ত্রণায় কাতরাচ্ছি, জীবনের সবথেকে খারাপ দিন', কী হয়েছে সোনু নিগমের

সোনু নিগম

শেষ আপডেট: 3 February 2025 21:31

দ্য ওয়াল ব্যুরো: শো করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন গায়ক সোনু নিগম। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন এই কথা। পাশাপাশি নিজের ভিডিও শেয়ার করেছেন গায়ক। তাতে দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। সোনু বলেছেন, এটা তাঁর জীবনের সবথেকে কষ্টকর দিন।

পুনেতে শো ছিল সোনুর। সেখানে পারফর্ম করছিলেন তিনি। যে ভিডিও গায়ক শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, গানের সঙ্গে জমিয়ে নাচছেনও তিনি। কিন্তু তার কিছু পরই দেখা যায়, যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু। কোনও রকমে তাঁর টিমের অন্যান্যরা গিয়ে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনেন। ঠিক ভাবে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তাঁর! আপাতত বিছানায় শয্যাশায়ী সোনু। তবে সেখান থেকেই ভিডিও বার্তা দেন গায়ক। 

সোনুর কথায়, ''অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মনে হচ্ছিল মেরুদণ্ডে সুচ বিঁধে রয়েছে! জীবনের সবথেকে কষ্টকর দিন মনে হয় এটাই ছিল। কিন্তু আমার হাত স্বয়ং সরস্বতী ধরেছিলেন। তাই বড় বিপদ হয়নি...।'' সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, শোয়ের আগেই পিঠে ব্যাথা হচ্ছিল তাঁর। কিন্তু বিষয়টিকে পাত্তা না দিয়েই গান গাইতে ওঠেন সোনু নিগম। তাই যন্ত্রণা সত্ত্বেও শ্রোতা-দর্শকদের কথা ভেবে পারফর্ম করতে দেখে সোনুর প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা।  

কিন্তু ঠিক কী হয়েছে গায়কের? মনে করা হচ্ছে, পিঠের কোনও সমস্যা থেকেই এই ঘটনা ঘটেছে। আসলে গায়কদের একটানা অনেকক্ষণ মঞ্চে দাঁড়িয়ে না নেচে পারফর্ম করতে হয়। তার জন্য বেশিরভাগ সময়ই পিঠে সমস্যা দেখা দেয় তাঁদের। সোনুরও তাই হয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ নিয়েই বিশ্রামে রয়েছেন গায়ক। অনুরাগীদের আশা খুব শীঘ্রই আবার পুরনো ছন্দে দেখা যাবে তাঁকে। 

প্রসঙ্গত সোনু নিগম হিন্দি ছাড়াও কন্নড়, ওড়িয়া, বাংলা, গুজরাটি, তামিল, তেলুগু, মারাঠি, নেপালি, মালয়ালম, কন্নড়, ভোজপুরি এবং অন্যান্য একাধিক ভারতীয় ভাষা মিলিয়ে কয়েক হাজার গান গেয়েছেন। 


```