Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জীবনের নতুন অধ্যায় শুরু, সন্ন্যাস নেওয়ার পর মমতা কুলকার্নির প্রথম ভিডিও প্রকাশ্যে

এক সময় টপলেস ছবি তোলার জন্য গ্রেফতার হতে হয়েছিল মমতা কুলকার্নিকে।

জীবনের নতুন অধ্যায় শুরু, সন্ন্যাস নেওয়ার পর মমতা কুলকার্নির প্রথম ভিডিও প্রকাশ্যে

মমতা কুলকার্নি

শেষ আপডেট: 25 January 2025 13:55

দ্য ওয়াল ব্যুরো: সন্ন্যাস গ্রহণ করেছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। তাঁর নতুন নাম হয়েছে মমতা নন্দ গিরি। শুক্রবারই তাঁর পট্টাভিষেক হয়েছে এবং তিনি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে। ইতিমধ্যে তাঁর মহামণ্ডলেশ্বর হয়ে ওঠার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মমতা। 

এক সময় টপলেস ছবি তোলার জন্য গ্রেফতার হতে হয়েছিল মমতা কুলকার্নিকে। শরীরের ওপরের অংশ বা বোতাম খোলা জিন্সের ছবি মুক্তি পেতেই ঝড় উঠেছিল বলিউডে। রীতিমতো ২০০০ টাকা জরিমানা দিয়ে সে সময় ছাড়া পেয়েছিলেন তিনি। শুধু সেই বিতর্কে নাম জড়ায়নি তাঁর। এরপর ২ হাজার কোটি টাকার মাদক মামলাতেও নাম আসে তাঁর। সেই বিতর্কিত অভিনেত্রী এখন একজন সন্ন্যাসিনী। 

যে ভিডিও মমতা শেয়ার করেছেন তাতে দেখা কাঁদতে দেখা যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি আবেগ-আপ্লুত হয়ে পড়েছেন। মমতা জানিয়েছেন, সন্ন্যাসী হওয়ার আগে নিজেকে প্রমাণ করার জন্য তাঁকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। বিগত প্রায় ২৩ বছর ধরে তাঁকে যারা সমর্থন করে এসেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

আবার কেন বলিউডে ফিরলেন না, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই পেয়েছেন মমতা কুলকার্নি। তবে তিনি জানান, 'আমি জানি অনেকেই আমার এই সিদ্ধান্তে রেগে রয়েছে। তাঁরা ভেবেছিল আমি সিনেমায় ফিরব। কিন্তু আমি জানি এটাই এখন আমার জন্য সঠিক সিদ্ধান্ত। এটা ভগবানের ইচ্ছে আর তাঁর ইচ্ছে কেউ এড়িয়ে যেতে পারে না।'

অভিনেত্রীর চর্চিত-স্বামী (যদিও বিয়ে অস্বীকার করেন মমতা কুলকার্নি) ছিলেন আন্তর্জাতিক ড্রাগ লর্ড। ফলত মাদক কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর অভিনেত্রীর বলিউড কেরিয়ার শেষ হয়ে যায়। বলিউডের অন্যতম সফল ছবি 'করণ-অর্জুন'-এ শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা কুলকার্নি।


```