Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

কাকা-ভাইঝির প্রেম দেখে সমাজ কী বলবে? ঋষির রাগ, পিছিয়ে আসেন করিশ্মা 

জানেন কি, রাজ কাপুর প্রযোজিত, করিশ্মার বাবা রণধীর কাপুর পরিচালিত ছবি 'হেন্না' দিয়েই ডেবিউ করার ইচ্ছে ছিল করিশ্মার! কথাও হয়েছিল, কিন্তু বেঁকে বসেন ঋষি কাপুর।

কাকা-ভাইঝির প্রেম দেখে সমাজ কী বলবে? ঋষির রাগ, পিছিয়ে আসেন করিশ্মা 

করিশ্মাকে কী বলেছিলেন ঋষি?

শেষ আপডেট: 23 April 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: 'প্রেম কয়েদি' ছবির মধ্যে দিয়েই বলিউডে ডেবিউ হয়েছিল করিশ্মা কাপুরের। কাপুর পরিবারে তিনিই প্রথম মহিলা যিনি চিরাচরিত প্রথা ভেঙে হেঁটেছিলেন অন্য রাস্তায়! নিয়ম ছিল, কাপুর পরিবারের কোনও মেয়ে সিনেমায় অভিনয় করতে পারবেন না! বউদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য ছিল সে সময়। সেই নিয়ম প্রথম ভাঙেন করিশ্মা! প্রেম কয়েদিক ছবিতে ডেবিউ, বাকিটা ইতিহাস! 

তবে জানেন কি, রাজ কাপুর প্রযোজিত, করিশ্মার বাবা রণধীর কাপুর পরিচালিত ছবি 'হেন্না' দিয়েই ডেবিউ করার ইচ্ছে ছিল করিশ্মার! কথাও হয়েছিল, কিন্তু বেঁকে বসেন ঋষি কাপুর। সম্পর্কে যিনি করিশ্মার আপন কাকা। কাকা-ভাইঝির রোম্যান্স দেখলে সমাজ কী বলবে? প্রশ্ন তোলেন তিনি। এও জানান, করিশ্মার জন্যও তা বিশেষ ভাল হবে না! বাধ্য হয়েই ওই 'পারিবারিক' প্রজেক্ট থেকে বাদ পড়েন করিশ্মা। 

ডেবিউ হয় 'প্রেম কয়েদি' দিয়ে। ছবিতে সুইম-স্যুট পরেছিলেন করিশ্মা। কাপুর পরিবারের মেয়ে সুইম স্যুট পরছেন! তখন এও ছিল বড় ব্যাপার! শোনা যায়, ব্যাপারটা নাকি মোটেই ভালভাবে  নেননি ঋষি। আপত্তিও জানিয়েছিলেন। যদিও বারণ শোনেননি  করিশ্মা। নেপথ্যে ছিল তাঁর মা ববিতার জেদ। পরবর্তী কালে এক সাক্ষাৎকারে করিশ্মা বলেন, "যখন মানুষ প্রেম কয়েদি দেখে সিনেমা হল থেকে বেরল ওই সুইমিং কস্টিউমের কথা কেউ ভেবেও দেখেননি। সবাই আমায় অভিনয় নিয়ে কথা বলছিলেন। কে কী বলল কী যায় আসে? আমার বাবা-মায়ের সমস্যা ছিল না! সুইমস্যুটে খারাপ কী আছে? শাড়ি পরে কি পুলে ঝাঁপ দেব?" 

কেরিয়ারে বাধা এসেছে অনেক। তা সত্ত্বেও এগিয়ে গিয়েছেন করিশ্মা। সদ্য কলকাতায় এসেছিলেন তিনি। জোর গলায় বলেছেন, কলকাতার জন্য তাঁর 'দিল তো পাগল হ্যায়'। বয়স ৫০ পেরিয়েছে। তাও চুটিয়ে কাজ করেছেন তিনি। বেশ কিছু প্রজেক্ট রয়েছে হাতে।


```