Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হলের ভিতর বাজি পোড়াচ্ছেন সলমন ভক্তরা! মারাত্মক কাণ্ড 'টাইগার ৩'-এর প্রথম দিন, ভিডিও ভাইরাল

ভাইরাল ভিডিওটি মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁওয়ের মোহন থিয়েটারের। তবে দেশের আরও বেশ কিছু হলেও একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সলমন ভক্তরা গর্ব করেই শেয়ার করেছেন সেই ভিডিও। তাঁদের দাবি, এমন উন্মাদনা শুধুমাত্র ভাইজানের ছবির ক্ষেত্রেই দেখা যায়। 

হলের ভিতর বাজি পোড়াচ্ছেন সলমন ভক্তরা! মারাত্মক কাণ্ড 'টাইগার ৩'-এর প্রথম দিন, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 13 November 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো: ভাইজানের ছবি মুক্তির প্রথম দিনেই ভয়ঙ্কর ঘটনা। দীপাবলির দিনেই দেশজুড়ে মুক্তি পেয়েছে টাইগার-৩। আর সেই প্রথম দিনেই সলমন ভক্তরা হলের ভিতর বাজি ফাটিয়ে দুই ঘটনার যৌথ উদযাপন করলেন। 

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, হলের ভিতর আতসবাজি পোড়ানো হচ্ছে একের পর এক। ধোঁয়ায়, আলোর ফুলকিতে ভরে উঠছে অন্ধকার প্রেক্ষাগৃহ। কেউ কেউ আসন ছেড়ে উঠে যোগ দিয়েছেন সেই উদযাপনে। কেউ আবার আতঙ্কে পালাতে শুরু করলেন হল ছেড়ে। 

জানা গেছে, ভাইরাল ভিডিওটি মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁওয়ের মোহন থিয়েটারের। তবে দেশের আরও বেশ কিছু হলেও একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সলমন ভক্তরা গর্ব করেই শেয়ার করেছেন সেই ভিডিও। তাঁদের দাবি, এমন উন্মাদনা শুধুমাত্র ভাইজানের ছবির ক্ষেত্রেই দেখা যায়। 

কিন্তু সেই ভিডিও নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। কীভাবে বদ্ধ প্রেক্ষাগৃহের মধ্যে কারোও সমস্যার কথা না ভেবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি পোড়ানো হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। এই ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে এমন আশ্চর্য উদযাপন দেখে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কার্যত বাকরুদ্ধ। 

এই প্রথমবার নয়, এর আগেও ভাইজান ভক্তরা একই কাণ্ড ঘটিয়েছিলেন। ২০২১ সালে মুক্তি পেয়েছিল সলমন অভিনীত 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'। তখনও একইভাবে হলের ভিতর বাজি পুড়িয়েছিলেন অভিনেতার ফ্যানকুল। অবস্থা এমনই হয়েছিল যে খোদ সলমন খানকে আসরে নেমে এমন ঘটনা না ঘটানোর জন্য আর্জি জানাতে হয়েছিল অনুরাগীদের কাছে। 

১৯৯৭ সালে দিল্লির উপহার সিনেমা হলে বিধ্বংসী আগুন লেগে ৫৯ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন অসংখ্য মানুষ। এই অগ্নিকাণ্ড নিয়ে সে সময়ে তোলপাড় হয়ে গেছিল সারা দেশ। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রশাসনিক স্তরে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়। ২৬ বছর পর কিছু দর্শকের চূড়ান্ত বেসামাল ও বেপরোয়া আচরণ দেশকে আর একটি ‘উপহার’ দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। এর বিরুদ্ধে প্রশাসন কতটা কঠোর পদক্ষেপ করে সেটাই দেখার।


```