Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি তো একটানা ৩৮ ঘণ্টা শ্যুট করেছি...' দীপিকার ৮ ঘণ্টার কাজের ইস্যুতে মুখ খুললেন ওয়ামিকা

‘জুবিলি’, ‘মডার্ন লাভ মুম্বই’ এবং সাম্প্রতিক ‘ভুল চক মাফ’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজ ও সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন ওয়ামিকা গাব্বি। 

'আমি তো একটানা ৩৮ ঘণ্টা শ্যুট করেছি...' দীপিকার ৮ ঘণ্টার কাজের ইস্যুতে মুখ খুললেন ওয়ামিকা

ওয়ামিকা গাব্বি ও দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 June 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: ‘জুবিলি’, ‘মডার্ন লাভ মুম্বই’ এবং সাম্প্রতিক ‘ভুল চক মাফ’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজ ও সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন ওয়ামিকা গাব্বি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, কেরিয়ারের এক পর্যায়ে টানা ৩৮ ঘণ্টা তিনটি শিফটে কাজ করেছিলেন তিনি।

জুম-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, “এই মুহূর্তে আমি আমার কাজকে উপভোগ করছি। আমি তো একবার ৩৮ ঘণ্টা কাজ করেছি, তিনটি আলাদা শিফটে। সকালে এক প্রজেক্ট, রাতে আরেকটি। আমি খুব খুশি মনেই সবটা করেছি, কারণ এটা আমার কেরিয়ারের শুরু, আর আমার মধ্যে তখন অফুরন্ত এনার্জি ছিল।” তিনি আরও জানান, “আমার ওপর তখন কোনও পারিবারিক দায়িত্ব ছিল না, তাই যা উপার্জন করছিলাম, তা আমার ও আমার কাছের মানুষদের জন্য যথেষ্ট ছিল।”

ওয়ামিকা জানান, এই অভিজ্ঞতা হয়েছিল ‘মডার্ন লাভ মুম্বই’-এর জন্য বিশাল ভরদ্বাজ এবং ‘জুবিলি’-র জন্য বিক্রমাদিত্য মোটওয়ানের সঙ্গে শুটিং করার সময়। তিনি বলেন, “আপনি কি ভাবছেন আমি বিশাল স্যার ও বিক্রম স্যারের মাঝে ঘোরাঘুরি করতে আগ্রহী হব না? আমি ইচ্ছা করেই কিছু বলিনি, কারণ জানতাম বললে ওঁরা শিডিউল পাল্টে দিতেন। কিন্তু আমি সুযোগ হারাতে চাইনি।”

সম্প্রতি দীপিকা পাড়ুকোন ‘স্পিরিট’ ছবির শ্যুট ছেড়ে বেরিয়ে আসেন, কারণ তিনি দিনে আট ঘণ্টার কাজের অনুরোধ জানিয়েও সাড়া পাননি। দীপিকা বর্তমানে এক নবজাতকের মা। এই ঘটনা ঘিরে ফের প্রশ্ন উঠেছে বলিউডে অতিরিক্ত কাজের চাপ নিয়ে। দীপিকার পাশে দাঁড়িয়েছেন অজয় দেবগন, সইফ আলি খান এবং রাধিকা আপ্টে-র মতো তারকারাও।
 


```