Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শাহরুখের সামনে দাঁড়িয়ে হাতের শিরা কেটে ফেলার হুমকি ওয়ামিকার! হঠাৎ কী এমন হয়েছিল?

শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল একটু অদ্ভুতভাবেই—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। 

শাহরুখের সামনে দাঁড়িয়ে হাতের শিরা কেটে ফেলার হুমকি ওয়ামিকার! হঠাৎ কী এমন হয়েছিল?

শাহরুখ খান ও ওয়ামিকা গাব্বি।

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 May 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল একটু অদ্ভুতভাবেই—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। পরিচালক অ্যাটলির হিন্দি ছবি ‘বেবি জন’-এর মহরতের সময় কিং খানের সঙ্গে মুখোমুখি হন তিনি। আর সেই প্রথম দেখাতেই মজার ছলে শাহরুখকে এমন কিছু বলে ফেলেন, যা শুনে সবার মুখ থ!

ওয়ামিকা জানান, শাহরুখ খান যখন মহরতে আসেন, তখন সবাই তাঁকে ঘিরে ছিলেন। কিন্তু তিনি এবং তাঁর ভাই হার্দিক একটু দূরে দাঁড়িয়ে ছিলেন। তখন ওয়ামিকা ভাইকে জিজ্ঞেস করেন, “যদি শাহরুখ আমাদের সঙ্গে কথা বলেন, তাহলে কী করব?” উত্তরে ভাই বলেন, “হাতের শিরা কেটে দে!”—একেবারেই মজা করে। দুই ভাইবোন তখন হেসে ফেলেন।

কিন্তু ঘটনাটা মোড় নেয় অন্যদিকে। ওয়ামিকার কথায়, “যখন শাহরুখ খান বেরিয়ে যাচ্ছিলেন, তখন আমার দিকে ফিরে বলেন, ‘আচ্ছা, তবে আসি।’ আমি হেসে বলি, ‘আপনার সঙ্গে দেখা করে ভালো লাগল স্যার। আমার ভাই বলছিল, হাতের শিরা কেটে নিতে। তবে আমি সেটা করব না।’”

এই কথা বলার সঙ্গে সঙ্গে চারপাশটা একদম চুপচাপ হয়ে যায়। এমনকি শাহরুখ খানও আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে যান। পরে প্রোডাকশন টিমের একজন এসে ওয়ামিকাকে জিজ্ঞেস করেন, তিনি সত্যিই কি ওই কথা বলেছিলেন!

ওয়ামিকা জানান, “আমার ভাই মজা করেছিল, আমিও ভেবেছিলাম শাহরুখকে বললে তিনিও হেসে ফেলবেন। কিন্তু উনি একটুও প্রতিক্রিয়া দেখালেন না।” এই মুহূর্তে ওয়ামিকা গাব্বি ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘ভুল চুক মাফ’-এর প্রচারে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন রাজকুমার রাও। সিনেমাটি বড় পর্দায় নয়, সরাসরি মুক্তি পাবে ১৬ মে, অ্যামাজন প্রাইম ভিডিও-তে।


```