Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'প্রতিদিন আরও বেশি ভালবেসে ফেলছি...' অনুষ্কার জন্মদিনে দুষ্টুমিষ্টি পোস্ট বিরাটের

আজ অর্থাৎ ১ মে, ৩৭-এ পা দিলেন অনুষ্কা শর্মা। আর প্রতি বছরই বিরাট কোহলির উইশের অপেক্ষা করেন অনুরাগীরা।

'প্রতিদিন আরও বেশি ভালবেসে ফেলছি...' অনুষ্কার জন্মদিনে দুষ্টুমিষ্টি পোস্ট বিরাটের

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি

শেষ আপডেট: 1 May 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ ১ মে, ৩৭-এ পা দিলেন অনুষ্কা শর্মা। আর প্রতি বছরই বিরাট কোহলির উইশের অপেক্ষা করেন অনুরাগীরা। দেরি হলেও সোশ্যাল মিডিয়ায় উইশ করতে ভোলেন না ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। বিকেল হতেই ইনস্টাগ্রামে স্ত্রীকে নিয়ে লম্বা একটা পোস্ট করেন।

একসঙ্গে দু’জনের একটি ছবি পোস্ট করে বিরাট লেখেন, “আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার জীবনসঙ্গিনী, আমার নিরাপদ আশ্রয়, আমার সব কিছু। তুমি আমাদের জীবনের পথ দেখানো আলো। আমি তোমাকে প্রতিদিন আরও বেশি করে ভালবেসে ফেলছি। জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার ভালবাসা অনুষ্কা শর্মা।”

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

পোস্টটি করার সঙ্গে সঙ্গে তাতে প্রচুর লাইক পড়তে শুরু। ইতিমধ্যেই কমেন্ট বক্সে অনুরাগীরা বিভিন্ন উইশ করতে শুরু করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘এদের দু’জনকে একসঙ্গে দেখলে আমার চোখ সরতে চায় না। কী অসম্ভব সুন্দর লাগে।’ অন্য একজন কমেন্টে লেখেন, ‘আপনারা সব সময় এমনই থাকবেন। আমি বিরাটের উইশের অপেক্ষা করছিলাম সারাদিন। এবার শান্তি হল।’

২০১৭ সালে দীর্ঘ ছয় বছরের প্রেমের পর ইতালির এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাঁদের পরিবারে বর্তমানে দুই সন্তান—ভামিকা ও অকায়। অনুষ্কার জন্মদিনে বিরাটের এই উইশ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।


```