Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিরাটের সঙ্গে পডকাস্টে বসার ইচ্ছে ছিল রণবীরের, তার আগেই এ কী করলেন ক্রিকেট তারকা!

ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ এসে করা একটি বিতর্কিত মন্তব্য যেন ওলটপালট করে দিল ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার জীবন।

বিরাটের সঙ্গে পডকাস্টে বসার ইচ্ছে ছিল রণবীরের, তার আগেই এ কী করলেন ক্রিকেট তারকা!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 February 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ এসে করা একটি বিতর্কিত মন্তব্য যেন ওলটপালট করে দিল ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার জীবন। জনপ্রিয় ইউটিউব শো-তে অশ্লীল মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। একের পর এক মামলা দায়ের হচ্ছে তাঁর বিরুদ্ধে, ইতিমধ্যেই হারিয়েছেন প্রায় ২০ লক্ষ ফলোয়ার্স। ক্ষমা চাইলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এবার রণবীরের উপর বেশ কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন ক্রিকেট তারকা বিরাট কোহলি।  

রণবীর বহুবার প্রকাশ্যে বলেছেন, তাঁর স্বপ্নের অতিথি বিরাট কোহলি। সুযোগ পেলে একদিন বিরাটকে নিয়ে পডকাস্ট করতে চান তিনি। বিরাটকে অত্যন্ত পছন্দ করেন বলেও জানিয়েছিলেন তিনি। এতদিন পর্যন্ত ক্রিকেট তারকাও তাঁকে অনুসরণ করতেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বিতর্কের পর বিরাট কোহলি রণবীরকে ‘আনফলো’ করে দিলেন।  

রণবীর ইলাহাবাদিয়া তাঁর ইউটিউব যাত্রা শুরু করেছিলেন ‘বিয়ারবাইসেপস’ চ্যানেলের মাধ্যমে, যা মূলত স্বাস্থ্য সচেতনতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। পরে আধ্যাত্মিকতা নিয়েও বিভিন্ন কনটেন্ট বানাতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে ইউটিউবে তাঁর সাতটি চ্যানেল রয়েছে, যার মধ্যে ‘বিয়ারবাইসেপস’ সবচেয়ে জনপ্রিয়। তাঁর পরিচালিত পডকাস্টগুলি কোটি কোটি মানুষ দেখেছেন। তবে সাম্প্রতিক বিতর্কের কারণে সঙ্কটে পড়েছে তাঁর ইউটিউব কেরিয়ার।

এদিকে এসবের মধ্যেই ক্ষমা চেয়েছেন রণবীর। একটি ভিডিও পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে লেখেন, 'কমেডি আমার ধাতের বিষয় নয়। যা বলেছি তা অত্যন্ত ভুল।' ভিডিওতে ৩১ বছর বয়সি রণবীর বলেন, 'আমার মন্তব্য শুধু অনুপযুক্ত নয়, হাস্যকরও ছিল না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। ক্ষমা চাইছি। যা বলেছি, তা অত্যন্ত ভুল ছিল। কোনওভাবেই ওই কথাটা বলা আমার ঠিক হয়নি। আমার পডকাস্ট সবরকম বয়সের মানুষজন দেখেন। আমি চাই না, সেখানকার কোনও কথা কাউকে অসম্মান করুক। পরিবারকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না।'


```