Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হে ভগবান! আমি যে কারও স্ত্রী, তা তো ভুলেই গেছিলাম! ভাইরাল দীপিকার ভিডিও, হেসে গড়াচ্ছেন নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: এখনও বছর ঘোরেনি, বিয়ে করেছেন তিনি। তাঁদের দাম্পত্য জীবনের খুনসুটির নিয়মিত আপডেট সোশ্যাল মিডিয়ায় পান ভক্ত-অনুগামীরা। বলা ভাল, মুখিয়ে থাকেন তাঁদের ছবি-ভিডিও দেখতে। হবে না-ই বা কেন? তাঁরা তো বি-টাউনের অন্যতম হট অ্যান্ড হ্যাপেন

হে ভগবান! আমি যে কারও স্ত্রী, তা তো ভুলেই গেছিলাম! ভাইরাল দীপিকার ভিডিও, হেসে গড়াচ্ছেন নেটিজেনরা

শেষ আপডেট: 18 September 2019 06:44

দ্য ওয়াল ব্যুরো: এখনও বছর ঘোরেনি, বিয়ে করেছেন তিনি। তাঁদের দাম্পত্য জীবনের খুনসুটির নিয়মিত আপডেট সোশ্যাল মিডিয়ায় পান ভক্ত-অনুগামীরা। বলা ভাল, মুখিয়ে থাকেন তাঁদের ছবি-ভিডিও দেখতে। হবে না-ই বা কেন? তাঁরা তো বি-টাউনের অন্যতম হট অ্যান্ড হ্যাপেনিং নবদম্পতি, দীপিকা পাডুকোন-রণবীর সিং! কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে কথা বলতে বলতে, দীপিকা নিজেকে কারও বোন, কারও মেয়ে হিসেবে বর্ণনা করলেও, বেমালুম ভুলে যান কারও স্ত্রী হিসেবে তুলে ধরতে। সঞ্চালিকা তাঁকে এ কথা মনে করিয়ে দিলে দীপিকা বলেন, তিনি ভুলেই গিয়েছিলেন যে তিনি কারোর স্ত্রী! হেসে ফেলে বলেন, ''হে ভগবান, আমি ভুলেই গিয়েছিলাম, আমি কারও স্ত্রী।'' প্রিয় অভিনেত্রীর এই কাণ্ড দেখে নেটিজেনরা মেতেছেন হাসি-ঠাট্টায়। দীপিকা পাড়ুকোন যে শুধু দক্ষ অভিনেত্রী, তা-ই নয়। তাঁর চারিত্রিক ঋজুতা, জীবনযাপনের আনন্দ, ব্যক্তিত্বের প্রকাশ-- সব কিছুর জন্যই তিনি জনপ্রিয়। তিনি শুধু অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করা নয়, তিনি যে পরিবারিক জীবনটাও সুন্দর ভাবে কাটাতে চান, সে কথা বহু বার প্রকাশ্যে বলে এসেছেন দীপিকা। কেরিয়ারই তাঁর সব নয়। তাঁর নিজের ব্যক্তিগত সম্পর্কগুলির ওঠা-পড়া নিয়েই সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন দীপিকা। সেখানেই বেমালুম ভুলে যান নিজের বিবাহিত সম্পর্কের কথা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিও। https://www.instagram.com/p/B2cPrQcBU4T/?utm_source=ig_embed এই ভিডিও দেখার পরে ভক্তদের কৌতূহল, দীপিকার এই ভুলো মনের কথা রণবীর কি জানেন? রণবীরকে যে তিনি ভুলেই গেছিলেন, তা জেনে রণবীরের প্রতিক্রিয়া কী? এই নিয়ে প্রচুর মজা করেছেন তাঁরা। প্রসঙ্গত, বিয়ের পর থেকে রণবীর বরাবরই প্রকাশ্যেই স্বীকার করে এসেছেন, প্রেমিকা ও স্ত্রী হিসাবে বরাবরই দীপিকার ইচ্ছেতেই সায় দিয়ে এসেছেন রণবীর। এমনকী বিয়ের পরও নিজের বাড়িতে না থেকে, দীপিকার ইচ্ছাতেই তাঁর আগের ফ্ল্যাটেই থাকছেন রণবীর। একটি সাক্ষাৎকারে রণবীর বলেন, ''আসলে বিয়েটা হল একটা প্রতিশ্রুতি। শুধু আমার জন্য ওর নিজের হাতে সাজানো গোছানো ফ্ল্যাট ছেড়ে ওকে চলে আসতে হবে আমি সেটা চাই না। আমি ওর মতামতকেই প্রাধান্য দিতে চাই।''

```