
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 2 December 2024 10:48
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রতিভাবান অভিনেতা বিক্রান্ত মাসের (Vikrant massey) হঠাৎ অবসরের ঘোষণায় কিছুটা চমকে গিয়েছেন তাঁর ভক্তরা। মাত্র ৩৭ বছর বয়সে অভিনয়ের জগৎকে বিদায় জানালেন টুয়েলভথ ফের (12th Fail) ফেল খ্যাত এই অভিনেতা। কারও কারও মনে এই কৌতূহলও তৈরি হয়েছে, বিক্রান্ত মাসের কত সম্মত্তি (vikrant massey net worth) যে সাত তাড়াতাড়ি অবসর নিলেন?
টেলিভিশন থেকে বলিউড, বিক্রান্তের যাত্রাপথ এক নজরে
২০০৭ সালে ডিজনির জনপ্রিয় ধারাবাহিক ধুম মচাও ধুম-এর মাধ্যমে অভিনয়ের জগতে আসেন বিক্রান্ত। এরপর বালিকা বধূ, ধর্মবীর এবং কবুল হ্যায়-এর মতো সিরিয়াল তাঁকে ঘরোয়া দর্শকদের মনে জায়গা করে দেয়। তখন টেলিভিশনে কাজ করে মাসে ৩৫ লাখ টাকা উপার্জন করতেন বিক্রান্ত।
তবে ছোট পর্দায় আটকে থাকেননি তিনি। ওটিটি প্ল্যাটফর্মে পা রেখে একের পর এক হিট সিরিজে নজর কাড়েন বিক্রান্ত। মির্জাপুর, ব্রোকেন বাট বিউটিফুল এবং ক্রিমিনাল জাস্টিস-এর মতো সিরিজ তাঁকে নিয়ে যায় এক নতুন উচ্চতায়।
বলিউডে তাঁর সফর শুরু হয় লুটেরা দিয়ে। রণবীর সিংয়ের সঙ্গে এই ছবিতে বিক্রান্তের অভিনয় সমালোচকদের নজর কাড়ে। ছপাক-এ দীপিকা পাড়ুকোনের সঙ্গে এবং কঙ্কনা সেনশর্মার আ ডেথ ইন দ্য গঞ্জ-এ তাঁর অভিনয় ছিল প্রশংসনীয়। তবে ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি টুয়েলভথ ফেল বিক্রান্তের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আইপিএস মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি।
অবসরের ঘোষণা
রবিবার রাতে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে বিক্রান্ত জানান, তাঁর পরবর্তী ছবি জিরো সে রিস্টার্ট হবে দর্শকদের সঙ্গে তাঁর শেষ সাক্ষাৎ। তিনি লেখেন, “এবার সময় এসেছে ঘরে ফেরার। স্বামী, বাবা, ছেলে এবং মানুষ হিসেবে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার।”
View this post on Instagram
সম্পত্তি এবং বিলাসবহুল জীবন
টেলিভিশন ও সিনেমার এই নাতিদীর্ঘ সময়ের মধ্যে বিক্রান্ত মুম্বইয়ে সমুদ্রের ধারে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। সেই সঙ্গে রয়েছে একটি ভলভো এস ৯০ (Volvo S90 মূল্য ৯০ লাখ টাকা), একটি মারুতি সুজুকি ডিজায়ার এবং একটি ডুকানি মনস্টার (Ducati Monster) বাইক।
বলিউডে এমন অনেকেই এসেছেন, যাঁরা রাতারাতি খ্যাতি পেয়েছেন। কিন্তু বিক্রান্ত মাসেরে গল্প আলাদা। ধাপে ধাপে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। অভিনয় জগৎ থেকে বিদায় নিলেও, তাঁর কাজ থেকে হয়তো অনুপ্রেরণা পাবে আগামী প্রজন্ম।