Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

টমেটোর দামে কেঁদে ফেলেছেন আনাজ বিক্রেতা, ভিডিও শেয়ার রাহুলের! পাশে দাঁড়াতে চান বিজয় বর্মাও

দ্য ওয়াল ব্যুরো: টমেটোর দাম বর্তমানে আকাশছোঁয়া। বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে আমজনতা। ঠিক ততটাই শোচনীয় অবস্থা সবজি বিক্রেতাদের। অগ্নিমূল্য টমেটো পাইকারি হারে কিনতে না পেরে কপাল চাপড়াচ্ছেন তাঁরা। ঠিক তেমনই অবস্থা দিল্লির আজাদপু

টমেটোর দামে কেঁদে ফেলেছেন আনাজ বিক্রেতা, ভিডিও শেয়ার রাহুলের! পাশে দাঁড়াতে চান বিজয় বর্মাও

শেষ আপডেট: 29 July 2023 19:19

দ্য ওয়াল ব্যুরো: টমেটোর দাম বর্তমানে আকাশছোঁয়া। বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে আমজনতা। ঠিক ততটাই শোচনীয় অবস্থা সবজি বিক্রেতাদের। অগ্নিমূল্য টমেটো পাইকারি হারে কিনতে না পেরে কপাল চাপড়াচ্ছেন তাঁরা। ঠিক তেমনই অবস্থা দিল্লির আজাদপুর মান্ডির এক সবজি বিক্রেতার। টমেটো বিক্রি করতে না পেরে ফাঁকা ভ্যান নিয়েই ঘুরে বেড়াচ্ছেন তিনি। টুইটারে এই ভিডিও ভাইরাল হয়েছিল শুক্রবার।

ভিডিওটি এতই ভাইরাল হয়েছে, যে তা শেয়ার করেছেন খোদ রাহুল গান্ধীও। ওই ব্যবসায়ীর করুণ কান্নার ভিডিও শেয়ার করে প্রকাশ্যে আনেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘ধনী আর দরিদ্রের মাঝের এই ফারাককে মুছে দিতে হবে।’ তার পরেই ওই ব্যবসায়ীকে সাহায্য করতে চেয়ে তা রিটুইট করলেন অভিনেতা বিজয় বর্মা (Vijay Varma)।

দেশের কোনও কোনও রাজ্যে টমেটো বর্তমানে সেঞ্চুরি পার করেছে। দামের এমন বাড়বাড়ন্তে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন ছোট ব্যবসায়ীরা (tomato seller)। সাধারণ মানুষ টমেটো কেনাই প্রায় বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতেই শুক্রবার সন্ধেয় সামনে আসে আজাদপুর সবজি মান্ডির ওই ব্যবসায়ীর ভিডিওটি (viral video)। তাঁকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন, ‘ঠেলা ফাঁকা কেন?’ জবাবে তিনি যা বললেন, তা শুনে চোখ জল আসবে যে কারও।

ওই ব্যক্তি বললেন, ‘যেভাবে টমেটোর দাম বাড়ছে, তা বিক্রি করা আমার সাধ্যে কুলোচ্ছে না। বিক্রি হবে কি হবে না, কেউ জানে না। তাতে আরও বড় ক্ষতি হতে পারে আমার।’ এরপর তাঁকে পাল্টা জিজ্ঞাসা করা হয়, তাহলে টমেটো ছাড়া অন্য কিছু তো বিক্রি করতে পারতেন? ঠেলা এভাবেই ফাঁকা থাকবে? তখন তিনি আবার বলেন, ‘সব সবজিরই দাম বাড়ছে। অত পয়সা নেই সবজি বিক্রি করার।’ এ কথা বলতে বলতে ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন তিনি।

https://twitter.com/TheLallantop/status/1684934337228132352?s=20

ভিডিওটি শুক্রবার সন্ধের পর থেকে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অনেকেই তাঁকে সাহায্য করার আবেদন জানান। এমন সময়েই ভিডিওটি চোখে পরে বিজয় বর্মারও। ওই সবজি বিক্রেতার কথা তাঁকে এতটাই প্রভাবিত করে যে, তিনি নিজে সাহায্য করতে এগিয়ে আসতে চান। ভিডিওটি রিটুইট করে অভিনেতা লেখেন, ‘ঘটনাটি খুবই হৃদয়বিদারক। এঁকে এবং এঁর মতো যাঁরা জীবিকা হারিয়েছে তাঁদের সাহায্য করার কোনও উপায় আছে কি? দয়া করে কেউ বলুন।’

https://twitter.com/MrVijayVarma/status/1685026185548554241?s=20

বিজয়ের এমন কথা শুনে অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। তবে কেউ কেউ বলেছেন, আপনার সাহায্যে এই সমস্যার সমাধান হবে না। এঁর একমাত্র উপায় সিস্টেমকে বদলানো। একটি টুইটার হ্যান্ডল থেকে তাঁর উদ্দেশে লেখা হয়, ‘বিজয় বর্মা,  আপনি সাহায্য করতে চান দেখতে খুশি হলাম। কিন্তু তাঁর মতো লক্ষ লক্ষ মানুষ আছে তাই পুরো সিস্টেমকে বদলে ফেলতে হবে, যাতে ভবিষ্যতে আমরা এমন দৃশ্য আর দেখতে না পারি।’

https://twitter.com/Cryptowithkhan/status/1685145911910182912?s=20

বাজারে আগুন দর, সুনীল শেট্টি বললেন ‘টম্যাটো খাওয়া কমিয়ে দিয়েছি’


```