Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

কারও বাপের ইন্ডাস্ট্রি নয়, স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক বিদ্যা বালন

বডি শেমিং-র পরোয়া না করে বিদ্যা বালনের অভিনয় দক্ষতা বরাবরই চর্চিত। 

কারও বাপের ইন্ডাস্ট্রি নয়, স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক বিদ্যা বালন

শেষ আপডেট: 13 April 2024 16:42

দ্য ওয়াল ব্যুরো: তিনি 'সিল্ক', তিনি 'পরিণীতা'! তথাকথিত ছিপছিপে গড়নের নায়িকা সুলভ চেহারার ছক ভেঙে তিনি 'শেরনি'। জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা বালন। বডি শেমিং-র পরোয়া না করে তাঁর অভিনয় দক্ষতা বরাবরই চর্চিত। 

বলিউডে পা রাখার আগে 'ইউফোরিয়া' ব্যান্ডের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে বিদ্যা বালনকে দেখা গিয়েছিল। ২০০৫ সালে সঞ্জয় দত্ত, সইফ আলি খান, রাইমা সেনের বিপরীতে 'পরিণীতা' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন বিদ্যা। ডেবিউ ছবির পরে অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। 

View this post on Instagram

A post shared by Vidya Balan (@balanvidya)

ইন্ডাস্ট্রিতে কোনও দিনই বিদ্যার কোনও 'গডফাদার' ছিল না। 'স্টারকিড'-দের মতো 'সোনার চামচ' মুখে নিয়ে না এলেও সিনেমার জগতে নিজেকে প্রমাণ করতে এতটুকু খামতি রাখেননি বিদ্যা। এবার বি টাউনের বহু চর্চিত স্বজনপোষণ বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। 

এই মুহূর্তে "দো অর দো পেয়ার" ছবির মুক্তি নিয়ে ব্যস্ত বিদ্যা। সেই ছবির প্রচারে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলিউডের স্বজনপোষণ বিতর্কে সরব হয়েছেন। অভিনেত্রীর কথায়, "ইন্ডাস্ট্রি কারও বাবার নয়, তাহলে প্রত্যেক স্টারকিডই আজ সফল হতেন!"

১৯ বছর আগে বলিউডে পা রেখেছিলেন বিদ্যা বালন। কোনও 'গডখাদার' না থাকলেও প্রথম ছবি থেকেই সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি আমার নিজের কাজ করতে পেরে খুশি হয়েছি। একটা সময় ছিল যখন আমার মনে হয়েছিল, কিছু লোকের থেকে সুরক্ষা পেলে ভাল হত। তারপর বুঝেছিলাম আমার ইন্ডাস্ট্রিকে যেটুকু দেওয়ার আছে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না।"

আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে বিদ্যার "দো অর দো পেয়ার"। ছবিতে ইলিয়ানা ডিক্রুজ, প্রতীক গান্ধী ও সেন্ধিল রামমূর্তির সঙ্গে দেখা যাবে তাঁকে। এছাড়াও তৃপ্তি দিমরি ও কার্তিক আরিয়ানের সঙ্গে 'ভুলভুলাইয়া ৩'-তে দেখা যাবে তাঁকে। শুরু থেকেই বিদ্যার কেরিয়ারগ্রাফ ঊর্ধ্বমুখী। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে অভিনেত্রী হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ২০১১ সালে ‘দ্য ডার্টি পিকচার’ জাতীয় পুরস্কার এনে দেয় তাঁকে। 


```