Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কলকাতায় এসে 'ভাল থেকো' নিয়ে আবেগপ্রবণ বিদ্যা, পরিচালকের স্মৃতিচারণায় চোখে জল

কলকাতায় এসে জীবনের প্রথম কাজের স্মৃতি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিদ্যা।

কলকাতায় এসে 'ভাল থেকো' নিয়ে আবেগপ্রবণ বিদ্যা, পরিচালকের স্মৃতিচারণায় চোখে জল

বিদ্যা বালন

শেষ আপডেট: 7 December 2024 00:33

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবার নেতাজি ইন্দোরে নয়, উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে ধনধান্য স্টেডিয়ামে। মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে বিদ্যা বালনকে। 

কলকাতায় এসে জীবনের প্রথম কাজের স্মৃতি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিদ্যা। যে পরিচালকের হাত ধরে অভিনয় জীবন শুরু করেছিলেন, তিনি আর নেই। ফলে তাঁর শূন্যতা যে বেশ খানিকটা মিস করেন, তা অভিনেত্রীর কথায় স্পষ্ট। তাই পরিচালক গৌতম হালদারের স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রীর চোখে জল চলে আসে।

২০০৩ সালে মুক্তি পায় গৌতম হালদারের 'ভাল থেকো' ৷ তার প্রায় ২১ বছর পর সেই ছবি আবারও দেখানো হল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শিশির মঞ্চে দেখানো হয় এই ছবি। সেই উৎসবে হাজির ছিলেন ছবি গল্পের নায়িকা আনন্দী অর্থাৎ বিদ্যা।

অনুষ্ঠানে ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, '২১ বছর আগের কথা মনে পড়ছে। আমি এখনও সেই সব দিন ভুলতে পারিনি। আবার এত বছর পর প্রিমিয়ার হচ্ছে কলকাতায়। এটা আমার অনেক বড় পাওয়া। তাছাড়া জীবনে অনেক বাঙালিকে আমার ধন্যবাদ জানানোর আছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ', এই কথা বলতে বলতে চোখ জল চলে আসে অভিনেত্রীর।

এদিন অনুষ্ঠানে সংবাদিকদের মুখোমুখি হয়ে সকলের অনুরোধে বাংলায় গাইতে শোনা গিয়েছে বিদ্যাকে, ‘তোমাতে আমাতে দেখা হয়েছিল’। গানটি বাংলায় বেশ ঝরঝরেই গাইলেন তিনি। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরাও তাঁকে এভাবে বাংলা বলতে দেখে বেশ উৎফুল্ল।


```