Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিদ্যার ভাঙা বাংলা, রাজেশের দুরন্ত এক্সপ্রেশন, ডুয়েট 'সৎপাত্র' শুনে অবাক সকলে! দেখুন ভিডিও

রাজেশ শর্মা এত সুন্দর অভিব্যক্তি দিয়ে বলেন প্রতিটা লাইন, বিদ্যা যেন ততোধিক মজা করে ধরে নেন পরের অংশ। বিদ্যা কোথাও আটকে গেলে, তাঁকে ফের ধরিয়ে দেন রাজেশ। বিদ্যাও বাধ্য ও প্রাণোচ্ছল ছাত্রীর মতো ফের আওড়ান ভুলে যাওয়া সেই লাইন।

বিদ্যার ভাঙা বাংলা, রাজেশের দুরন্ত এক্সপ্রেশন, ডুয়েট 'সৎপাত্র' শুনে অবাক সকলে! দেখুন ভিডিও

রাজেশ শর্মা ও বিদ্যা বালান।

শেষ আপডেট: 12 November 2024 14:15

দ্য ওয়াল ব্যুরো: 'শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে!' সুকুমার রায়ের এই কৌতুককবিতা জানেন না এমন বাঙালি খুব কমই আছেন। কিন্তু দুই অবাঙালি সেলিব্রিটি যখন সেই কবিতাই বাংলা ভাষায় পরম আনন্দে আবৃত্তি করেন, তখন তা যে কী সুন্দর হতে পারে, তার প্রমাণ বিদ্যা বালানের চ্যানেল থেকে ভাইরাল হওয়া সাম্প্রতিক ভিডিওটি।

দেখা গেছে, বিদ্যার সঙ্গে আড্ডা মারছেন রাজেশ শর্মা। দু'জনেই বেশ ঘরোয়া মুডে। তখনই রাজেশ শর্মা বলেন, তিনি বিদ্যার মুখ থেকে সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটি শুনতে চান। সঙ্গে সঙ্গে বিদ্যা বলেন, কবিতাটি অনেক দিন আগে তাঁকে শিখিয়েছিলেন রাজেশ শর্মাই। ভিডিওতে যদিও রাজেশ ভুল করে কবিতার নাম বলে ফেলেন 'সুপাত্র', তবে তা যে কেবলই স্মৃতিশক্তির ভুল, তা স্পষ্ট হয়ে যায় কবিতা শুরু হতেই। সকলেই চিনে নেন, এটা সুকুমার রায়ের সেই চিরপরিচিত 'সৎপাত্র'।

ভিডিওয় কবিতাটি বলতে শুরু করেন রাজেশ। তিনি প্রথম লাইন বলার পরেই পরের লাইনটি ধরেন বিদ্যা। একটু আধো অথচ ভালভাবে বুঝতে পারার মতোই স্পষ্ট বাংলা উচ্চারণ করেন বিদ্যা। এভাবেই এগোতে থাকে গোটা কবিতাটি।

রাজেশ শর্মা এত সুন্দর অভিব্যক্তি দিয়ে বলেন প্রতিটা লাইন, বিদ্যা যেন ততোধিক মজা করে ধরে নেন পরের অংশ। বিদ্যা কোথাও আটকে গেলে, তাঁকে ফের ধরিয়ে দেন রাজেশ। বিদ্যাও বাধ্য ও প্রাণোচ্ছল ছাত্রীর মতো ফের আওড়ান ভুলে যাওয়া সেই অংশ। 

সব মিলিয়ে যেন নির্মল আনন্দের এক অনন্য প্যাকেজ উপভোগ করে সোশ্যাল মিডিয়া! মুগ্ধ হওয়ার ছাপ পড়ে কমেন্টেও। বাংলা ভাষা না বুঝেও অনেকেই এই কবিতার কৌতুক ছুঁতে পেরেছেন, ভাষার মিষ্টতার কথাও উল্লেখ করেছেন অনেকে। 

দেখুন সেই পারফরম্যান্স!

View this post on Instagram

A post shared by Vidya Balan (@balanvidya)


```