Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

'আমি তো ঘর থেকে বেরবই না', প্রথম সন্তান আসতে বাকি আর মাত্র কয়েকদিন, কেমন বাবা হবেন ভিকি?

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জীবনে আসছে প্রথম সন্তান। ইউভা কনক্লেভে ভিকি জানান, বাবা হওয়ার পর তিনি ঘর থেকে বের হবেন না।

'আমি তো ঘর থেকে বেরবই না', প্রথম সন্তান আসতে বাকি আর মাত্র কয়েকদিন, কেমন বাবা হবেন ভিকি?

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 October 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল গত মাসে সুখবর দিয়েছেন। তাঁদের জীবনে প্রথম সন্তান আসার খবর দিয়েছেন তাঁরা। এই প্রথমবার ভিকি বাবা হতে চলেছেন। এই অনুভূতি নিয়ে মুখ খুললেন এবং জানালেন, প্রথম সন্তানের জন্ম হলে তিনি কেমন বাবা হবেন।

ইউভা কনক্লেভে (Yuvaa Conclave) ভিকি বলেন, "আমি সত্যিই এর জন্য অপেক্ষা করছি। আমি মনে করি এটা বিশাল এক আশীর্বাদ। উত্তেজনাপূর্ণ সময়, প্রায় কাছাকাছি এসে গেছি, তাই আশা রাখছি সব ভাল হবে।"

তিনি আরও আবেগপ্রবণ হয়ে বলেন, "আমার মনে হচ্ছে আমি ঘর থেকে বের হবই না (Mujhe lag raha hai ke main ghar se hi nahi nikalne wala hun)।" বাবা হওয়ার পর ঠিক কোন জিনিসটির জন্য তিনি সবচেয়ে বেশি অপেক্ষা করছেন, এমন প্রশ্নের উত্তরে ভিকি সোজাসাপটা উত্তর দেন, "শুধুমাত্র বাবা হওয়া।"

ভিকি কৌশল যে বলিউডে প্রথম 'হ্যান্ডস-অন ড্যাড' হতে চলেছেন, এমনটা নয়। এর আগে রণবীর সিং এবং রণবীর কাপুরও অত্যন্ত দায়িত্বশীল বাবা হিসেবে পরিচিতি পেয়েছেন।

৪০ বছর বয়সী ক্যাটরিনা এবং ৩৭ বছর বয়সী ভিকি গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সুখবরটি জানান। ছবিতে ক্যাটরিনার বেবি বাম্পের দিকে আনন্দিত মুখে তাকিয়ে থাকতে দেখা গিয়েছিল দু'জনকেই। তাঁরা ক্যাপশনে লিখেছিলেন, "আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি।"

ভিকির ছোট ভাই এবং অভিনেতা সানি কৌশলও এই খবরে আনন্দ প্রকাশ করে বলেছিলেন, তিনি এমন 'চাচু' (কাকা) হতে চান যিনি ভাগ্নে-ভাগ্নীকে খুব প্রশ্রয় দেবেন।

প্রসঙ্গত, ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভিকিকে শেষবার ছাওয়া ছবিতে এবং ক্যাটরিনাকে শেষবার শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস ছবিতে দেখা গিয়েছিল। ভিকি শীঘ্রই সঞ্জয় লীলা বনসালির লভ অ্যান্ড ওয়ার ছবিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করবেন।


```