Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘আমার, আমার পরিবারের কাছে খুব কঠিন সময়টা’, কেন বললেন অক্ষয়কুমার?

দ্য ওয়াল ব্যুরো: মায়ের শারীরিক অবস্থা ক্রমশঃ খারাপ হতে থাকায় (mother's illness) প্রবল উদ্বেগ নিয়ে গতকাল মুম্বই ফিরেছেন অক্ষয় কুমার (akshay kumar)। মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালের আইসিইউয়ে (icu) ভর্তি মা কেমন আছেন, আপডেট দিতে গিয়ে বলি

‘আমার, আমার পরিবারের কাছে খুব কঠিন সময়টা’, কেন বললেন অক্ষয়কুমার?

শেষ আপডেট: 7 September 2021 15:21

দ্য ওয়াল ব্যুরো: মায়ের শারীরিক অবস্থা ক্রমশঃ খারাপ হতে থাকায় (mother's illness) প্রবল উদ্বেগ নিয়ে গতকাল মুম্বই ফিরেছেন অক্ষয় কুমার (akshay kumar)। মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালের আইসিইউয়ে (icu) ভর্তি মা কেমন আছেন, আপডেট দিতে গিয়ে বলিউড তারকা (bollywood star) ট্যুইট করলেন, তাঁর ও তাঁর পরিবারের কাছে সত্যিই খুব কঠিন সময় যাচ্ছে। সমর্থক, অনুরাগীরা (fans) অক্ষয়ের মা অরুণা ভাটিয়ার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন। আপ্লুত অক্ষয় এজন্য  তাঁদের ধন্যবাদ  দিয়ে লিখেছেন, আমার মায়ের জন্য আপনাদের উদ্বেগ আমায় যেভাবে ছুঁয়ে গিয়েছে, তা ভাষায় বলে বোঝাতে পারব না। আমার ও আমার পরিবারের কাছে খুব কঠিন সময় এখন। আপনাদের প্রতিটি প্রার্থনার বিরাট মূল্য।   সোমবার সকালেই মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে লন্ডন থেকে মুম্বই ফেরেন অক্ষয়। মায়ের সঙ্গে অক্ষয় গভীর বন্ধনে জড়িয়ে আছেন। তাই মা ভাল নেই, খবর পেয়েই সব কাজ ফেলে মুম্বই ফেরার সিদ্ধান্ত নেন অক্ষয়। তবে কাজের প্রতিও এতটাই নিষ্ঠাবান যে, প্রডিউসারদের অক্ষয় বলে এসেছেন, যে দৃশ্যগুলিতে তিনি নেই, সেগুলির শ্যুটিং যেন চালিয়ে যান তাঁরা। একটি সূত্রের বক্তব্য, ব্যক্তিগত সুবিধা, অসুবিধা, প্রতিকূলতা, চ্যালেঞ্জের মধ্যে কাজ করে যেতে হবে, এটা অক্ষয় বিশ্বাস করেন। গোটা ২০২১ সালটা ব্যস্ততায় ঠাসা অক্ষয়ের কর্মসূচি। এর আগে তিনি আতরঙ্গি রে-র শ্যুটিং করেছেন সারা আলি খান, ধনুশের সঙ্গে। বচ্চন পান্ডেতেও দেখা যাবে তাঁকে। পৃথ্বীরাজ চৌহানের বায়োপিক পৃথ্বীরাজ-এও থাকছেন তিনি। চলতি বছরে রিলিজ করার কথা সূর্যবংশী। নতুন দুটো প্রজেক্ট রক্ষা বন্ধন, রাম সেতু-রও ঘোষণা করেছেন অক্ষয়। শেষ অক্ষয়কে দেখা গিয়েছিল চরবৃত্তি কেন্দ্রিক থ্রিলার বেল বটম-এ লারা দত্ত, হুমা কুরেশি, বাণী কপূরের সঙ্গে।  

```