Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জীবনের প্রথম পেশাদার পারফরম্যান্সে মাত্র ৭৫০ টাকা পেয়েছিলেন ঊষা, স্মৃতিমেদুর শিল্পী

দ্য ওয়াল ব্যুরো: পপ সঙ্গীতের (pop music) সঙ্গে ভারতীয় শ্রোতাদের আলাপ করানোর পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর। 'অন্য রকম' কণ্ঠস্বরেই দশকের পর দশক মঞ্চ মাতিয়েছেন তিনি, প্লে-ব্যাকেও সমান জনপ্রিয় সঙ্গীতশিল্পী উষা উত্থুপ (Usha Uthup)। বর্ষীয়ান গায়

জীবনের প্রথম পেশাদার পারফরম্যান্সে মাত্র ৭৫০ টাকা পেয়েছিলেন ঊষা, স্মৃতিমেদুর শিল্পী

শেষ আপডেট: 16 April 2023 15:08

দ্য ওয়াল ব্যুরো: পপ সঙ্গীতের (pop music) সঙ্গে ভারতীয় শ্রোতাদের আলাপ করানোর পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর। 'অন্য রকম' কণ্ঠস্বরেই দশকের পর দশক মঞ্চ মাতিয়েছেন তিনি, প্লে-ব্যাকেও সমান জনপ্রিয় সঙ্গীতশিল্পী উষা উত্থুপ (Usha Uthup)। বর্ষীয়ান গায়িকা এবার মুখ খুললেন জীবনের প্রথম পেশাদার পারফরম্যান্স, প্রথম রোজগার নিয়ে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ঊষা জানিয়েছেন, গান গেয়ে তাঁর প্রথম রোজগার ছিল ৭৫০ টাকা। না, একটি পারফরম্যান্সের জন্য নয়। ওই টাকা ছিল তাঁর সারা মাসের রোজগার।

'ওটা হঠাৎ করেই হয়ে গিয়েছিল। আমার কাকিমা আমাকে টুকটাক কাজ পেতে সাহায্য করতেন। আর আমার সবসময়ই সকলের জন্য গান গাইতে ভাল লাগত। আমি আমার জীবনের প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেছিলাম একটি হোটেলের সঙ্গে। সেটা একটা দারুণ অভিজ্ঞতা। সবশেষে আমি হাতে পেয়েছিলাম ৭৫০ টাকা। একটা শোয়ের জন্য নয়, ওই টাকাটা আমি পেয়েছিলাম পুরো মাসের জন্য। আমি ক্লাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতাম, সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। সেই সময় নাইট ক্লাবে গান গাইতেন যাঁরা, তাঁদের মধ্যে আমিই সর্বোচ্চ পারিশ্রমিক পেতাম। ওই টাকা রোজগারের আনন্দ অন্যরকম ছিল,' জানিয়েছেন ঊষা।

শুধু মঞ্চে লাইভ পারফরম্যান্সই নয়, বছরের পর বছর বলিউডের নায়িকাদের কণ্ঠে গান গাইতে শোনা গেছে তাঁকে। বলিউডের ছবিতে গান গাওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঊষা জানিয়েছেন, তাঁর পারফরম্যান্স দেখতে নাইট ক্লাবে এসেছিলেন স্বয়ং দেবানন্দ।

'বলিউডে গান গাওয়া শুরু হয়েছিল, যখন আমার অনুষ্ঠান দেখতে দিল্লির একটি নাইট ক্লাবে এসেছিলেন দেব আনন্দ। ওঁর সঙ্গে দেখা হওয়ার পর আমি ভীষণ উত্তেজিত ছিলাম কারণ গান গাওয়া শেষ হওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করেন, আমি ওঁর প্রজেক্ট হরে রামা হরে কৃষ্ণতে কাজ করতে চাই কিনা। সেই সাক্ষাৎ অত্যন্ত স্পেশাল ছিল কারণ উনি আমার কণ্ঠস্বর খুবই পছন্দ করেছিলেন। আমার গান গাওয়ার ধরনও খুব পছন্দ হয়েছিল ওঁর। তারপরেই আমি আর ডি বর্মন,বাপ্পি লাহিড়ীর মতো প্রবাদপ্রতিম সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম,' সাক্ষাৎকারে জানিয়েছেন শিল্পী।

'হরে রামা হরে কৃষ্ণ' ছাড়াও 'পেয়ারে দুশমন', 'শান', 'আরমান', 'ডিস্কো ড্যান্সার'-এর মতো ছবিতে প্লে ব্যাক করেছেন ঊষা। এছাড়াও 'কভি খুশি কভি গম', 'ডন ২', '৭ খুন মাফ', 'কাহানি', 'রক অন ২' ছবিতে গান গেয়েছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। ইন্ডিয়ান আইডল, সারেগামাপা লিটল চ্যাম্পিয়ন, ভারত কি শান: সিঙ্গিং স্টার, এবং দ্য ভয়েজ-এর মতো রিয়েলিটি শোতেও দেখা গেছে উষা উত্থুপকে।

সোহমের খুব মন খারাপ! বীরভূমে গেলেন, কিন্তু রয়্যাল বেঙ্গলের দেখা পেলেন না


```