Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উর্বশী রৌতেলার নামে মন্দির উত্তর ভারতে, পুজোও হয় সেখানে! ‘দামদামামাই’ নামে ডাকেন ভক্তরা

উর্বশীর দাবি তাঁর নামে নাকি উত্তরাখণ্ডে একটি মন্দির আছে। সেখানে পূজিতও হন তিনি। এবার তিনি চাইছেন দক্ষিণ ভারতেও তাঁর নাম হোক, সেখানেও যেন একটি মন্দির তৈরি হয়।

উর্বশী রৌতেলার নামে মন্দির উত্তর ভারতে, পুজোও হয় সেখানে! ‘দামদামামাই’ নামে ডাকেন ভক্তরা

বিশ্বসুন্দরী-অভিনেত্রী উর্বশী রৌতেলা

শেষ আপডেট: 17 April 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: ফের এক বেফাঁস মন্তব্য করে বসেছেন বিশ্বসুন্দরী-অভিনেত্রী উর্বশী রৌতেলা (Urvashi Rautela)। সোশ্যাল মিডিয়া উত্তাল তাঁর সেই কথা শুনে। এবার কী বলেছেন তিনি? উর্বশীর দাবি, তাঁর নামে নাকি উত্তরাখণ্ডে একটি মন্দির আছে। সেখানে পূজিতও হন তিনি। এবার তিনি চাইছেন দক্ষিণ ভারতেও তাঁর নাম হোক, সেখানেও যেন একটি মন্দির তৈরি হয়।

ঠিক কী বলেছেন উর্বশী?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্বশী বলেছেন, উত্তরাখণ্ডে (Uttarakhand) বদ্রিনাথ মন্দিরের (temple) কাছেই রয়েছে তাঁর নামের মন্দির। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘যদি কখনও বদ্রিনাথ আসেন, তাহলে দেখতে তার ঠিক পাশেই রয়েছে উর্বশী মন্দির।' এই কথা শুনে সঞ্চালক জানতে চান সেখানে কেউ আশীর্বাদ নিতে আসেন কি না। পুজোও কি হয় সেখানে? জবাবে উর্বশী জানান, 'মন্দির থাকলে মানুষ তো আসবেনই আশীর্বাদ নিতে।'

এমন কথা শুনে সঞ্চালক জানতে চান বিশ্বসুন্দরী কি নিজে দেখেছেন মানুষ সেখানে এসে তাঁর আশীর্বাদ চাইছেন? উর্বশীরও সটান জবাব, মানুষ তো আর চিৎকার করে প্রার্থনা করেন না বা আশীর্বাদ চান না। তবে মানুষের আগমন হয় সেখানে, বিশেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আসেন, পুজোও দেন। এমনকি তাঁর ছবিতে মালাও পরায়। সেখানে তিনি 'দামদামামাই' নামে পরিচিত।

অবিশ্বাস্য লাগছে কি? উর্বশী কিন্তু জানান, 'আমি সত্যিই বলছি। এই বিষয়ে একাধিক খবরও হয়েছে। পড়তে পারেন।' আর এই সাক্ষাৎকারের মাধ্যমে তিনি জানিয়েছেন, তাঁকে সম্মান জানিয়ে যেন দক্ষিণ ভারতেও একটি মন্দির তৈরি হয়।

যদিও অনুরাগীরা তারকাদের পুজো করছেন এমনটা ভারতে নতুন নয়।

উর্বশী রৌতেলাকে (Urvashi Rautela) সম্প্রতি দেখা যাচ্ছে 'জাট' ছবিতে। সেখানে তিনি একটি আইটেম গানে রয়েছেন। ‘সরি বোল’ নামের গানটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে। কেউ আবার ‘টিপ টিপ বরষা পানি’ গানের সঙ্গেও তুলনা করেছেন একে। এছাড়া ‘ডাকু মহারাজ’ ছবির কারণেও তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন।


```