Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘প্রচারে ঝড় তুলতে শাহরুখের পর আমিই সেরা’, উর্বশীর দাবিতে হাসির ঝড় নেটপাড়ায়

বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা প্রায়শই তাঁর মন্তব্যের জন্য ইন্টারনেটে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।

‘প্রচারে ঝড় তুলতে শাহরুখের পর আমিই সেরা’, উর্বশীর দাবিতে হাসির ঝড় নেটপাড়ায়

উর্বশী রাউটেলা

শেষ আপডেট: 9 April 2025 16:53

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা প্রায়শই তাঁর মন্তব্যের জন্য ইন্টারনেটে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। সম্প্রতি Yuvaa-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, শাহরুখ খানের পর তিনিই নাকি ভারতের সেরা প্রোমোটার! তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে Reddit-এ হাসির রোল।

সাক্ষাৎকারে তাঁকে যখন জিজ্ঞেস করা হয়, মানুষ তাঁকে ‘সেলফ-অবসেসড’ বলে কেন, তখন উর্বশী বলেন, “আমি নিজের কাজে ডুবে থাকি। যদি কেউ এমন বলে, তাহলে এটাও বলে যে, শাহরুখ খানের পর উর্বশী রাউটেলাই সেরা প্রোমোটার। এমনকি, 'Reacher Season 3'-এর হলিউড নির্মাতারাও আমায় তাঁদের শো প্রোমোট করতে চেয়েছিলেন। এটা আমার প্রশংসা।” তাঁর মতে, “শিল্পীরা যদি নিজেদের সিনেমা প্রোমোট না করেন, তাহলে করবে কে?”

একজন Reddit ব্যবহারকারী ওই সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন, যেখানে উর্বশী নিজেকে IMDb-র ‘No. ১ তারকা’ বলতেও শোনা যায়। কেউ কেউ লেখেন, “এমন সব মন্তব্য ইচ্ছা করেই করেন উর্বশী, যাতে ট্রোল হয় এবং তাঁর নাম নিয়ে আলোচনা হয়।”  

আরও একজন লেখেন, “ক্রিঞ্জ হলেও আত্মবিশ্বাসে ভরপুর উর্বশী।” কেউ বলছেন, “শুকরিয়া, অন্তত SRK-এর উপরে নিজেকে রাখেননি।” অন্য একজন মজা করে বলেন, “এই প্রথম উর্বশী নিজেকে দ্বিতীয় স্থান দিলেন। বুঝতেই পারছি, এবার তিনি নারীদের মধ্যে প্রথম ‘প্রোমোটার’ হয়েছেন!”

এদিকে, উর্বশীর পরবর্তী কাজ হচ্ছে 'জাট' ছবির একটি ডান্স নাম্বার, 'Sorry Bol' শিরোনামে। সানি দেওল, রণদীপ হুডা অভিনীত এই ছবিতে গানটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর নাচের প্রশংসা করেছেন, কেউ আবার গানের সুরকে 'টিপ টিপ বার্ষা পানি'-র সঙ্গে তুলনা করেছেন। এই ছবিতে আরও রয়েছেন রেজিনা ক্যাসান্দ্রা, সায়ামি খের এবং বিনীত কুমার সিং। মুক্তি পাচ্ছে ১০ এপ্রিল।


```