Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জামার ভিতর থেকে বের করলেন কেক! খাইয়েও দিলেন অতিথিদের, উরফির অভিনব ফ্যাশনে অবাক নেটপাড়া

কালো কেকের পোশাক পরে অনুষ্ঠানে হাজির উরফি জাভেদ। নিজের ড্রেস থেকেই কেক কেটে খাওয়ালেন সকলকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘিরে মিশ্র প্রতিক্রিয়া।

জামার ভিতর থেকে বের করলেন কেক! খাইয়েও দিলেন অতিথিদের, উরফির অভিনব ফ্যাশনে অবাক নেটপাড়া

উরফি জাভেদ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 February 2026 13:08

দ্য ওয়াল ব্যুরো: লাইমলাইটে কীভাবে থাকতে হয়, তা হয়তো উরফি জাভেদ-এর (Urfi Javed cake dress) থেকে ভাল আর কেউ জানেন না। বড় পর্দায় কোনও ছবি না করেও আজ তিনি নিয়মিত বড় বড় তারকাদের সঙ্গে ওঠাবসা করেন। ফ্যাশন আর স্টাইল স্টেটমেন্টকে বারবার নতুন সংজ্ঞা দেওয়াই তাঁর পরিচয়। আর সেই ধারাবাহিকতাতেই এবার তিনি হাজির হলেন একেবারে কেকে মোড়া পোশাকে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে কালো রঙের এক অভিনব পোশাকে দেখা যায় তাঁকে। প্রথমে অনেকেই ভেবেছিলেন, পোশাকটিতে কেকের নকশা করা রয়েছে মাত্র। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চমক। নিজের পোশাক থেকেই কেক কেটে উপস্থিত অতিথিদের খাওয়াতে শুরু করেন উরফি। মুহূর্তেই সেই দৃশ্য হয়ে ওঠে অনুষ্ঠানের মূল আকর্ষণ। এমন অভিনব ফ্যাশন স্টান্ট আগে কেউ দেখেছেন কি না, তা নিয়েই শুরু হয় আলোচনা।

সাধারণত পোশাকের জন্য যাঁকে ঘিরে বিতর্ক থামে না, সেই উরফি এবার অন্য পথে চমক দিলেন। তিনি যেন আবারও প্রমাণ করলেন, সৃজনশীলতার আরেক নামই উরফি। তাঁর এই নতুন স্টাইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটমাধ্যম ভরে যায় নানান মন্তব্যে।

কেউ কটাক্ষ করে লেখেন, “এই কেকটা কেউ খাবেন না, ওর গ্যাসের সমস্যা রয়েছে।” আরেকজনের মন্তব্য, “আজ আমার জন্মদিন, আর আজকেই উনি এমন ড্রেস পরে এলেন!” আবার এক নেটিজেন প্রশ্ন তোলেন, “আমি জানি না কীভাবে উনি এমন জামা পরে এলেন? আর এরাও বা কেমন মানুষ যে কেকটা খেয়েও নিচ্ছেন। ভীষণ নোংরা লাগছে।”
 


```