Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

লেসবিয়ান দৃশ্যে নারাজ, ‘প্রযোজক এসে জামা খুলে নিয়েছেন’, বিস্ফোরক উরফি

দ্য ওয়াল ব্যুরোঃ হিন্দি টেলিভিশন জগতের চেনা মুখ উরফি জাভেদ। তবে বিগ বস ওটিটি-র পর থেকে তিনি চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। পোশাক-আশাক থেকে শুরু করে টেলি দুনিয়ায় নানা কীর্তি, উরফিকে নিয়ে আলোচনা কম হচ্ছে না। এবার তিনিই বিস্ফোরক অভিযোগ করলেন বলিউ

লেসবিয়ান দৃশ্যে নারাজ, ‘প্রযোজক এসে জামা খুলে নিয়েছেন’, বিস্ফোরক উরফি

শেষ আপডেট: 27 November 2021 11:07

দ্য ওয়াল ব্যুরোঃ হিন্দি টেলিভিশন জগতের চেনা মুখ উরফি জাভেদ। তবে বিগ বস ওটিটি-র পর থেকে তিনি চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। পোশাক-আশাক থেকে শুরু করে টেলি দুনিয়ায় নানা কীর্তি, উরফিকে নিয়ে আলোচনা কম হচ্ছে না। এবার তিনিই বিস্ফোরক অভিযোগ করলেন বলিউডের জনৈক প্রযোজকের বিরুদ্ধে। Urfi Javed (aka) Urfii Javed photos stills & images   উরফি জানিয়েছেন, এক ছবিতে লেসবিয়ানের ভূমিকায় অভিনয় করতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু অন্তরঙ্গ দৃশ্যে শুটিং করতে চাননি অভিনেত্রী। অভিযোগ, তাঁকে ইচ্ছের বিরুদ্ধে জোর করা হয়। এমনকি জোর করে তাঁর জামাকাপড়ও খুলে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন উরফি জাভেদ। Bigg Boss OTT fame Urfi Javed alleges 'producer forced me to do lesbian  scene, snatched my clothes!' | Buzz News | Zee News   কোন প্রযোজক এমন আচরণ করেছেন তা নিয়ে কিছু বলতে চাননি উরফি। তিনি কেবল সংবাদমাধ্যমে শেয়ার করেছেন নিজের তিক্ত অভিজ্ঞতার কথা। তবে কোনও পুরুষ তাঁর গায়ে হাত দেননি। এক মহিলা প্রযোজকই এগিয়ে এসে জোর করে জামা খুলে নিয়েছিলেন, জানিয়েছেন উরফি।   তিনি বলেছেন, একটি ছবিতে লেসবিয়ানের ভূমিকায় অভিনয় করতে বলা হয়েছিল উরফিকে। সেখানে একটি অন্তরঙ্গ দৃশ্যে শুটিং করতে গিয়ে বেঁকে বসেন অভিনেত্রী। তখন তাঁকে বলা হয়, ছবিতে সই যখন করেছেন, তখন শুটিং করতেই হবে। এরপরই নাকি এগিয়ে এসে জামাকাপড় খুলে নেওয়া হয়। শুধু অন্তর্বাস পরেই বসে থাকতে হয়েছিল উরফিকে। অভিযোগ, তাঁর সহ-অভিনেত্রীকে অন্তর্বাসও খুলে ফেলার জন্য জোর করা হয়েছিল। Exclusive - Bigg Boss OTT fame Urfi Javed: I was conned by a producer and  forced to do explicit scenes for a web series - Ishu Yadav   এমনিতে সাহসী পোশাক পরে বারবার চর্চায় উঠে এসেছেন উরফি। তবে সমালোচনা কখনওই গায়ে মাখেননি। এবার প্রযোজকের বিরুদ্ধে মুখ খুলেও বিতর্ক শুরু করলেন উরফি জাভেদ।

```