Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ফাইটার থেকে পুষ্পা ২, ২০২৪-এ মুক্তি পাচ্ছে এই ১১টি সিনেমা, না দেখলে বড় মিস

ইতিমধ্যেই ফিল্ম বাফরা খোঁজ করতে শুরু করেছেন, ২০২৪ সালে কী কী ছবি মুক্তি পেতে চলেছে। সেই তালিকায় ইতিমধ্যেই নাম তুলে ফেলেছে বেশ কিছু বিগ বাজেট ফিল্ম। শুধু বলিউড কিংবা দক্ষিণী ছবি নয়, তালিকায় রয়েছে হলিউডের কিছু সুপারহিট ছবির সিকোয়েলও। চলুন দেখে নেওয়া যাক, আগামী বছর কী কী ছবি মুক্তি পেতে চলেছে, যেগুলো না দেখলেই নয়। 

ফাইটার থেকে পুষ্পা ২, ২০২৪-এ মুক্তি পাচ্ছে এই ১১টি সিনেমা, না দেখলে বড় মিস

শেষ আপডেট: 26 December 2023 19:26

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে কেটে যেতে বসেছে আরও একটা বছর। ২০২৩ সাল শেষ হতে হাতে আর বাকি মাত্র ৬টা দিন। ইতিমধ্যেই বড়দিন আর বর্ষবরণের প্রস্তুতি তুঙ্গে। উৎসব উদযাপনের উন্মাদনার সঙ্গে মিলেছে বছর শেষে বেশ কিছু 'হিট' সিনেমা দেখার মজা। ডিসেম্বরেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের অ্যানিমাল, শাহরুখ খানের ডানকি, প্রভাসের সালার। ৩টি ছবিই বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে। এছাড়া এই বছরেই মুক্তি পেয়েছে বার্বি, ওপেনহাইমার, পাঠান, জওয়ান, গদর ২, অর্ধাঙ্গিনী, দশম অবতার, বাঘাযতীন। সব মিলিয়ে সিনেপ্রেমী জনতার কাছে এই বছরটা মোটের উপর ভালই। 

তার মধ্যেই ফিল্ম বাফরা খোঁজ করতে শুরু করেছেন, ২০২৪ সালে কী কী ছবি মুক্তি পেতে চলেছে। সেই তালিকায় ইতিমধ্যেই নাম তুলে ফেলেছে বেশ কিছু বিগ বাজেট ফিল্ম। শুধু বলিউড কিংবা দক্ষিণী ছবি নয়, তালিকায় রয়েছে হলিউডের কিছু সুপারহিট ছবির সিকোয়েলও। চলুন দেখে নেওয়া যাক, আগামী বছর কী কী ছবি ছবি মুক্তি পেতে চলেছে, যেগুলো না দেখলেই নয়। 

১. মেরি ক্রিসমাস: ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত এই ছবি। রহস্য রোমাঞ্চ ঘরানার গল্প-সিনেমা যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য এই ছবি 'মাস্ট ওয়াচ'। থ্রিলার-ধর্মী ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রীরাম রাঘবন।

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024

২. ফাইটার: এই প্রথমবারের জন্য পর্দায় জুটি বাঁধছেন বলিপাড়ার দুই হার্টথ্রব হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোন। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ভরপুর অ্যাকশনে মোড়া এই ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি, ২০২৪। অ্যাকশন ধর্মী ছবিতে ইদানিং হলিউডের তুলনায় খুব একটা পিছিয়ে নেই বলিউড। তবে এর আগে এরিয়াল অ্যাকশন, অর্থাৎ আকাশপথে তুলকালাম মারপিটের এমন ছবি আগে হয়নি বলেই দাবি পরিচালক সিদ্ধার্থের।

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024 

৩. ম্যাডাম ওয়েব: আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ডাকোটা জনসন অভিনীত ছবিটি। 'ম্যাডাম ওয়েব'-এর হাত ধরেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে প্রবেশ ঘটছে ডাকোটার। এই ছবিতে নামভূমিকায় রয়েছেন তিনি। নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী একজন প্যারামেডিক ক্যাসান্দ্রা ওয়েবের গল্প বলেছে মার্ভেলের এই সুপারহিরো ঘরানার ছবি। ডাকোটা ছাড়াও এই ছবিতে রয়েছেন সিডনি সুইনি, সেলেস্ট ও'কনর, ইসাবেলা মার্সেড এবং তাহার রহিমও রয়েছে।

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024

৪. ড্যুন পার্ট ২: ২০২১ সালে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম অংশ। আগামী ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ফ্র্যাঙ্ক হারবার্টের উপন্যাস থেকে নেওয়া এই ছবির দ্বিতীয় অংশ। কল্পবিজ্ঞান ভিত্তিক এই সিনেমায় দেখা যাবে টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, জেন্ডায়া এবং খাভিয়ের বারডেমকে।

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024

৫. কিংডম অফ দ্য প্ল্যানেট অফ এপস: প্ল্যানেট অফ এপস ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিটি মুক্তি পাবে ২৪ মে। কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস একজন তরুণ বনমানুষের গল্প বলে, যে মানুষ এবং বনমানুষের সহ-অস্তিত্ব নির্ধারণের জন্য যাত্রা শুরু করে। তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে উভয় প্রজাতির ভবিষ্যৎ।

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024

৬. ডেডপুল ৩: ২০২৪ সালের বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম হল এটি। সুপারহিরো ঘরানার এই ছবি অন্য দুটি পার্ট বিপুল সাড়া ফেলেছিল। ডেডপুল ৩-এ ওয়েড উইলসন ওরফে ডেডপুল (রায়ান রেনল্ডস) উলভারিনের (হিউ জ্যাকম্যান) সঙ্গে জুটি বেঁধে একজন সাধারণ শত্রুনিধনে নামবেন। ছবিটি মুক্তি পাবে ২৬ জুলাই।

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024

৭. পুষ্পা দ্য রুল: বক্স অফিসে কার্যত ঝড় তুলেছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা: দ্য রাইজ। সাধারণ একজন দিনমজুরের অপরাধ সিন্ডিকেটের মাথায় উঠে বসার যাত্রাপথের অতি সাধারণ গল্পই পরিচালকের মুন্সিয়ানায় রেকর্ড গড়েছিল। তার সিকুয়েলও যে নতুন রেকর্ড গড়বে, তা নিয়ে আশাবাদী নির্মাতারা। বড়পর্দায় আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিলদের দেখবেন বলে মুখিয়ে দর্শকরাও। ১৫ অগস্ট মুক্তি পাবে পুষ্পা ২। 

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024

৮. জোকার: ফলি অ্যাদৌ: ২০২৪ সালের অক্টোবরে মুক্তি পাবে এই সিনেমা। টড ফিলিপসের জোকার সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন হোয়াকিন ফিনিক্স। সেই ছবির সিকোয়েলে ফিনিক্সের অভিনয় দেখার জন্য টানটান উত্তেজনা নিয়ে অপেক্ষায় সিনেপ্রেমীরা। তবে জোকার একা নয়, এই ছবির ফোকাস হল তার প্রেমিকা হার্লে কুইন। সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে লেডি গাগাকে।

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024 

৯. কল্কি ২৮৯৮ এডি: ২০২৪ সালে ভারতের অন্যতম বিগ বাজেট সিনেমা হতে চলেছে এটি। প্র্রভাস, দীপিকা, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তারকারা জোট বেঁধেছেন কল্পবিজ্ঞান জঁরের এই ছবিতে। এই সিনেমা এমন একজন ব্যক্তির গল্প বলে যে নেতিবাচক শক্তির কাছে হার মেনে নেওয়া মানুষের কাছে আশার আলো হিসাবে আবির্ভূত হয়। ছবিটির মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024

১০. ইন্ডিয়ান ২: ১৯৯৬ সালের হিট সিনেমা ইন্ডিয়ান-এর সিকুয়েল এই ছবিতে কমল হাসানকে সেনাপতির চরিত্রে দেখা যাবে। ছবিতে তিনি একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী যিনি দুর্নীতিগ্রস্থ রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করবেন।  এস. শঙ্কর পরিচালিত তামিল অ্যাকশন থ্রিলারটিতে কাজল আগরওয়াল, রকুল প্রীত সিং, প্রিয়া ভবানী শঙ্কর এবং গুলশান গ্রোভারকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ছবিটির মুক্তির সাল ২০২৪ হলেও দিনক্ষণ ঠিক হয়নি এখনও।

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024 

১১. সিংহম এগেন: সিংহম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি মুক্তি পেতে চলেছে সময়ের বছর। বাজিরাও সিংহমের চরিত্রে আবার পর্দা কাঁপাতে আসছেন অজয় দেবগন। রোহিত শেট্টির পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, করিনা কাপুর খান, অক্ষয় কুমার, রণবীর সিংকেও। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে, তবে মুক্তির দিন জানানো হয়নি।

Upcoming movies of 2024 Hrithik Roshans Fighter to Allu Arjuns Pushpa 2 check out 11 of the most anticipated movies of 2024

```