Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সইফের পর এবার ঋত্বিকের বাড়িতে দুষ্কৃতী হামলা! আততায়ীর সঙ্গে 'পরিচয়' করালেন টলি অভিনেতা

ঋত্বিক জানান, একেবারে ঋত্বিকের পাশাপাশি চলে আসে ওই দুষ্কৃতী। হঠাৎই মুখোমুখি হয়ে যাওয়ায় চমকে ওঠেন অভিনেতা। স্বাভাবিকভাবেই চিৎকার করতে থাকেন তিনি।

সইফের পর এবার ঋত্বিকের বাড়িতে দুষ্কৃতী হামলা! আততায়ীর সঙ্গে 'পরিচয়' করালেন টলি অভিনেতা

ঋত্বিক চক্রবর্তী

শেষ আপডেট: 6 February 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: গত বছর সলমন খানের বাড়িতে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের হামলার পর থেকেই বান্দ্রায় অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তারপরেও গভীর রাতে সইফ আলি খানের বাড়িতে হামলা হয়। ছুরির আঘাতে জখম হন অভিনেতা। এবার সইফের ওপর হামলার ঘটনার পুনরাবৃত্তি টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বাড়িতে।

ঠিক কী ঘটেছে ঋত্বিকের সঙ্গে? কতটা আতঙ্কিত অভিনেতা? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা ঘটনার বর্ণনা দিয়ে অভিনেতা জানান, "সকালে ব্যলকনিতে বসে একটা বই পড়ছিলাম। ব্যালকনিটা খোলা ছিল। এরপরে আমি সেখান থেকে উঠে জল নিতে আসি পাশের ঘরে, আমার মনে হয় তখনই ব্যালকনি দিয়ে ওই আততায়ী ঘরে ঢোকে।"

   

ঋত্বিক জানান, একেবারে ঋত্বিকের পাশাপাশি চলে আসে ওই দুষ্কৃতী। হঠাৎই মুখোমুখি হয়ে যাওয়ায় চমকে ওঠেন অভিনেতা। স্বাভাবিকভাবেই চিৎকার করতে থাকেন তিনি। একপ্রস্থ হাতাহাতিও হয়ে যায় ওই আততায়ী আর ঋত্বিকের মধ্যে। 

ঋত্বিক আতঙ্কিত গলায় জানান, আততায়ী সেখান থেকে পালিয়ে যায় তারপর। জানা যাচ্ছে, হাতাহাতি হলেও ওই ব্যক্তির কাছে কোনও অস্ত্র না থাকায় আহত হননি তিনি। তবে তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আততায়ীর ছবি। গোটা রহস্যের যবনিকা পতন হয় তখনই। 

সিঁড়ি বেয়ে নীচে নামার সময় আততায়ী বাড়ি থেকে বেরিয়ে গিয়েও ফিরে এসে ক্যামেরার সামনে একটা কাগজ তুলে ধরেন। যেখানে লেখা, "এটুকুই জানাতে এসেছিলাম... পরিচয় গুপ্ত আসছে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।"

অর্থাৎ, হামলার ঘটনা একেবারেই পরিকল্পিত। অভিনব কায়দাতে আসলে নিজের ছবির প্রচার করতে চেয়েছেন ঋত্বিক।


```