Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুটিং সেটের চোট থেকে অপারেশন টেবিলে উজান গাঙ্গুলী, আজ ACL–LTR সার্জারি

শুটিং সেটে চোট পাওয়ার পর আজ হাসপাতালে উজান গাঙ্গুলী। হাঁটুর গুরুতর চোটের কারণে তাঁর ACL–LTR সার্জারি হচ্ছে।

শুটিং সেটের চোট থেকে অপারেশন টেবিলে উজান গাঙ্গুলী, আজ ACL–LTR সার্জারি

উজান গাঙ্গুলী

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 15 December 2025 09:18

দ্য ওয়াল ব্যুরো: ‘কাতুকুতু বুড়ো’ ছবির শুটিং চলাকালীন দুর্ঘটনাজনিত চোটের পর আজ অস্ত্রোপচারের পথে পরিচালক-অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, আজ একটি বেসরকারি হাসপাতালে তাঁর হাঁটুর ACL ও LTR সার্জারি করা হবে। শুটিং সেটেই পায়ে গুরুতর আঘাত পান উজান, তারপর থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

এই প্রসঙ্গে উজানের বাবা ও বিশিষ্ট পরিচালক কৌশিক গাঙ্গুলী ‘দ্য ওয়াল’কে জানান, অপারেশনের পর সম্পূর্ণ সুস্থ হতে উজানকে অন্তত ৩ থেকে ৬ মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আপাতত সব কাজ থেকে বিরতি নিয়ে চিকিৎসা ও রিহ্যাবিলেশনেই মন দিতে হবে তাঁকে।

চিকিৎসকদের মতে, ACL (Anterior Cruciate Ligament) হলো হাঁটুর ভেতরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিগামেন্ট, যা হাঁটুকে স্থির রাখতে এবং দৌড়ানো, হঠাৎ বাঁক নেওয়া বা লাফ দেওয়ার সময় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই লিগামেন্ট ছিঁড়ে গেলে হাঁটু দুর্বল হয়ে পড়ে এবং স্বাভাবিক চলাফেরায় সমস্যা দেখা দেয়।

অন্যদিকে, LTR (Lateral Tendon Repair) সার্জারি করা হয় হাঁটুর বাইরের দিকের ক্ষতিগ্রস্ত টেনডন বা লিগামেন্ট ঠিক করার জন্য। এই অপারেশনের মাধ্যমে হাঁটুর পাশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়, যাতে ভবিষ্যতে আবার আঘাত লাগার ঝুঁকি কমে।

পরিবার ও ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে, অস্ত্রোপচার ঘিরে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপাতত উজানের দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।


```