Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উদয়পুরে বহু কোটির বিয়ে, নেত্রা-ভামসির মালাবদলে বলিউড–হলিউডের তারকা মেলা, লেক শহরে স্বপ্নমুহূর্ত

উদয়পুরে অনুষ্ঠিত হল বহু কোটির রাজকীয় বিয়ে। নেত্রা মান্তেনা ও ভামসি গাদিরাজুর বিয়ের আসর জমকালো উপস্থিতিতে ভরপুর।

উদয়পুরে বহু কোটির বিয়ে, নেত্রা-ভামসির মালাবদলে বলিউড–হলিউডের তারকা মেলা, লেক শহরে স্বপ্নমুহূর্ত

নেত্রা-ভামসির বিয়ে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 November 2025 10:57

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের উদয়পুর এই ক’দিন যেন রূপকথার রাজপ্রাসাদ। শহরজুড়ে আলো, সঙ্গীত, নাচ, উৎসব—আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দু’জন। মার্কিন ফার্মা বিলিয়নেয়ার রামারাজু মণ্টেনার মেয়ে নেত্রা মণ্টেনা (Netra Mantena) এবং ভারতীয়–আমেরিকান টেক উদ্যোগপতি, সুপারঅর্ডার–এর কো-ফাউন্ডার ও সিটিও ভামসি গাদিরাজু (Vamsi Gadiraju)। তাঁদের বহু প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে আলোচনা তুঙ্গে, যেন বলিউড–হলিউডের ‘বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং’ সরাসরি দেখা যাচ্ছে ভারতের লেক সিটিতে।

হলিউড থেকে বলিউড—তারকাদের মেলবন্ধন

সেলিব্রিটি লিস্ট দেখে নিঃসন্দেহে চোখ কপালে ওঠার জোগাড়—রনবীর সিং, শাহিদ কাপুর, কৃতি স্যানন, জাহ্নবী কাপুর থেকে শুরু করে আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ, জাস্টিন বিবার, ডিজে টিয়েস্টো—সকলেই হাজির এই রাজকীয় আসরে। এমনকি উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও। সঙ্গীতের রাতে বলিউড তারকারা মঞ্চ মাতিয়ে তুলতেই যেন সিটি প্যালেসে নেমে এসেছিল তারার বৃষ্টি।

রাজকীয় সাজে হলদি: লেক প্যালেসে রঙের উৎসব

শনিবার সকালে তাজ লেক প্যালেসে হয়েছিল হলদি। পিচোলার জলে ভাসমান এই প্রাসাদের পুলসাইডে রংধনুর রঙে সাজানো ফুল, সিট্রাস গাছের কোমল ছায়া—সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ। বর–কনে দু’জনেই পরেছিলেন প্যাস্টেল ব্লাশ পিঙ্ক পোশাক, আর অতিথিদের ড্রেস কোড ছিল হলুদ—শাড়ি, লেহেঙ্গা, কুর্তা, কো-অর্ড সেটে ঝলমলে হয়ে উঠেছিল গোটা আয়োজন।

মেহেন্দিতে তারকার ভিড়: নাচে–গানে মাতল উদয়পুর

শনিবার রাতের মেহেন্দিতে হাজির ছিলেন মাধুরী দীক্ষিত, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, দিয়া মির্জা, নোরা ফাতেহি। দিয়া মির্জা অনুষ্ঠান সঞ্চালনা করেন। মাধুরী আবার ফিরলেন নিজের আইকনিক নাচে—দোলা রে দোলা, রঙ্গিলা, ঢোলারে—প্রতিটি নাচেই দর্শকরা মোহিত। নোরা ফাতেহির ঝলমলে পারফরম্যান্সে আগুন লাগল দর্শক-আসনে। সঙ্গে সার্ক দু সোলেইলের শিল্পীদের অসামান্য প্রদর্শন মুগ্ধ করেছে সকলকে।

শুক্রবার রাতে সিটি প্যালেসের মানক চকে যখন সঙ্গীত শুরু হল, তখনই বোঝা গেল—এ এক অন্য মাত্রা। পুরনো দিনের চেয়ার টেবিল, উষ্ণ আলো, লাল শেডের ভিনটেজ ল্যাম্প, ফুলের সাজ সব মিলিয়ে যেন কোনও ইউরোপিয়ান রয়্যাল বলরুম। মঞ্চে রনবীর, শাহিদ, কৃতি ও জাহ্নবী যেই উঠলেন, মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ল ভিড়। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও। এমনকি করণ জোহর নিজেই ‘কফি উইথ করণ’–স্টাইলে বর–কনের সঙ্গে র‍্যাপিড ফায়ার খেলেন!

 রবিবার ছিল মূল বিয়ে। জানা গিয়েছে, রিসেপশনে গেয়ে শুনিয়েছেন জেনিফার লোপেজ ও জাস্টিন বিবার, এত বড় মাপের কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে পাওয়া বিরল।

এখন কৌতূহলের বিষয় কে এই ভামসি গাদিরাজু কে?

ভামসি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো–নিবাসী টেক উদ্যোক্তা। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার পর ২০১৯ সালেই শুরু করেন স্টার্টআপ। তাঁর কোম্পানি সুপারঅর্ডার এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০টি রাজ্যের ১৮০টি শহরে হাজারেরও বেশি রেস্তোরাঁর ডেলিভারি ম্যানেজমেন্ট–পার্টনার। ২০২৪ সালে ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০’–এ জায়গা পেয়েছেন। নেত্রার সঙ্গে তাঁর সম্পর্ক খুব গোপনীয় হলেও, তাঁদের উপনয়ন অনুষ্ঠান হয়েছিল ২০২৪-এর নভেম্বরে অন্ধ্রপ্রদেশে।

উদয়পুর শহর এর আগে বহু রাজকীয় বিয়ে দেখেছে। কিন্তু বিলিয়নেয়ার কন্যা নেত্রা মণ্টেনা ও টেক জিনিয়াস ভামসি গাদিরাজুর এই বিয়ের আয়োজনে যেন ঐতিহ্য, বিলাসিতা, সংস্কৃতি ও তারকাখ্যাতির এক অভূতপূর্ব মেলবন্ধন ছিল নজিরবিহীন। সোশ্যাল মিডিয়ার মতে—এ শুধু বিয়ে নয়, এই উৎসব উদয়পুরে বিয়ের ইতিহাসে থেকে যাবে।


```