Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘নেতা হওয়ার আগে নিজের স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হন’, বিজয়কে কড়া বার্তা নিজ দলের কর্মীর!

বিবাহবিচ্ছেদ বিতর্কের মাঝেই তামিলাগা ভেট্রি কাজাগম-এর সদস্য রঞ্জনা নাচিয়ার বললেন—“নেতা হওয়ার আগে নিজের স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।”

‘নেতা হওয়ার আগে নিজের স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হন’, বিজয়কে কড়া বার্তা নিজ দলের কর্মীর!

বিজয় থলপতি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 March 2026 12:06

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ বিজয় থলপতি-কে (Vijay Thalapathy) ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তাঁর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন স্ত্রী সঙ্গীতা সোনার্লিঙ্গম। অভিযোগ, দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন-এর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িয়েছেন বিজয়। সম্প্রতি একটি বিয়েবাড়িতে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই বিতর্ক আরও তীব্র হয়েছে।

এই পরিস্থিতিতে বিজয়কে প্রশ্নের মুখে ফেলেছেন তাঁর নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম-এরই এক কর্মী। দলের সদস্য রঞ্জনা নাচিয়ার প্রকাশ্যে দলের প্রধানের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যমকে রঞ্জনা বলেন, রাজনীতির ময়দানে নানা প্রতিশ্রুতি দেওয়ার আগে বিজয়ের উচিত ছিল নিজের পরিবারের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া। তাঁর কথায়, একজন রাজনৈতিক দলের প্রধানের কাছ থেকে এমন আচরণ মোটেই প্রত্যাশিত নয়। তিনি আরও বলেন, নারীদের প্রতি সংবেদনশীলতা দেখানো একজন রাজনৈতিক নেতার দায়িত্ব, আর সেই সম্মানবোধের শুরু হওয়া উচিত নিজের পরিবার থেকেই। যদি তিনি নিজের স্ত্রীকে সম্মান না করতে পারেন, তবে অন্য মহিলাদের সম্মান দেওয়ার বিষয়ে তাঁর অবস্থান কীভাবে বিশ্বাসযোগ্য হবে—এই প্রশ্নও তোলেন রঞ্জনা।

এর মধ্যেই বিবাহবিচ্ছেদ সংক্রান্ত বিতর্কে ঘি ঢেলেছে বিজয়ের একটি মন্তব্য। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “যা রটছে তা রটতে দিন। এই নিয়ে মন খারাপ করবেন না। আমি এই ঝড় সামলে নেব। আমার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হচ্ছে। যে এই অভিযোগ আনছে, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। আপনারা এই নিয়ে মাথা ঘামাবেন না।” বিজয়ের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই দলের ভিতরেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

গত কয়েক দিন ধরেই বিজয় ও সঙ্গীতার বিচ্ছেদ নিয়ে জোর আলোচনা চলছে। আদালতের তরফে ইতিমধ্যেই বিজয়কে আগামী ২০ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই মামলার পরবর্তী শুনানিও হবে।

সঙ্গীতা অভিযোগ করেছেন, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছেন বিজয়। তাঁর দাবি, ২০২১ সালেই স্বামীর এই সম্পর্কের কথা জানতে পারেন তিনি। এরপর একাধিকবার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও বিজয় তা রাখেননি বলেই জানিয়েছেন সঙ্গীতা।

পরবর্তীতে নেটমাধ্যমে অনুসন্ধান করতে গিয়ে অনেকেই বিজয় ও তৃষার একাধিক ছবি খুঁজে পান। সেই সূত্রেই জল্পনা জোরদার হয় যে তৃষার সঙ্গেই নাকি দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন বিজয়। এই পরিস্থিতিতে ঘটনাটিতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতা—এমনটাই স্পষ্ট করে জানিয়েছেন তিনি।


```