Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সন্তানরা মায়ের পাশে নেই! বাসন্তী দেবীর হাসপাতালের বিল মেটাচ্ছেন গাড়ির চালক 

ক্যান্সারের সঙ্গে লড়াই করে সেরে উঠেছিলেন বাসন্তী দেবী। কিন্তু আবার ক্যান্সার ফিরে এসেছে তাঁর শরীরে। তাই নিয়েই ৮৬ বছরের অভিনেত্রী 'গীতা এল এল বি' সিরিয়ালে কাজ করছিলেন। কিন্তু শরীর আর দিলনা। 

সন্তানরা মায়ের পাশে নেই! বাসন্তী দেবীর হাসপাতালের বিল মেটাচ্ছেন গাড়ির চালক 

বাসন্তী চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 19 March 2024 19:26

শুভদীপ বন্দ্যোপাধ্যায় 

বর্ষীয়ান অভিনেত্রী। সেই স্বর্ণযুগের অভিনেতা থেকে এ যুগের অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। পর্দা থেকে মঞ্চে দেখিয়েছেন তাঁর অভিনয়ের দাপট। তিনি বাসন্তী চট্টোপাধ্যায়। তরুণ মজুমদার, সলিল সেন থেকে চিরঞ্জিত চক্রবর্তী হয়ে এ যুগের বহু পরিচালকের সঙ্গেই কাজ করেছেন বাসন্তী দেবী। কিন্তু সে অর্থে টলিউড থেকে প্রাপ্য সম্মান তিনি পাননি। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী। এক সময় সংসার করেছিলেন। সন্তানদের নিজের খেটে খাওয়া অর্থে মানুষ করেছিলেন। কিন্তু সেই সন্তানরা আজ মায়ের পাশে নেই। ছেলে-বৌমা দিচ্ছেন না বাসন্তী চট্টোপাধ্যায়ের হাসপাতালের খরচ। ধার করে হাসপাতালের বিল মেটাচ্ছেন অভিনেত্রীর গাড়ির চালক। রক্তের সম্পর্কের থেকে বড় হচ্ছে আত্মার  সম্পর্ক। 

ক্যান্সারের সঙ্গে লড়াই করে সেরে উঠেছিলেন বাসন্তী দেবী। কিন্তু আবার ক্যান্সার ফিরে এসেছে তাঁর শরীরে। তাই নিয়েই ৮৬ বছরের অভিনেত্রী 'গীতা এল এল বি' সিরিয়ালে কাজ করছিলেন। কিন্তু শরীর আর দিলনা। 

আইসিইউতে রাখতে হয়েছে বাসন্তী চট্টোপাধ্যায়কে। এখনও হাসপাতালে শয্যাশায়ী তিনি। মাঝে কোমায় চলে গিয়েছিলেন। কিন্তু এখন তার তুলনায় ভাল আছেন। জানা গিয়েছে বর্তমানে এই বর্ষীয়ান অভিনেত্রীর একটি কিডনি খারাপ হয়ে গিয়েছে। ডায়ালিসিস চলছে। কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই তাঁর পরিবার। বরং এই কঠিন সময়ে অভিনেত্রীর সহায় হয়ে উঠেছেন তাঁর গাড়ির চালক। 

বাসন্তী চট্টোপাধ্যায়ের এক মেয়ে এবং এক ছেলে বর্তমান। কিন্তু তাঁরা কেউ অভিনেত্রীর খোঁজ রাখছেন না। মাকে আর্থিক সাহায্য করতেও হাত গুটিয়ে নিয়েছেন সন্তানরা। পুত্রবধূ ও জামাই তাঁরাও শাশুড়ি মায়ের দায়িত্ব নেননি। বাসন্তী দেবীকে তাঁর জমানো পুঁজি খরচ করতে হচ্ছে এই সময়। ভাঙতে হয়েছে ফিক্সড ডিপোজিট। ধার করতে হয়েছে লোকের কাছে।

বাসন্তী চট্টোপাধ্যায়ের চালক মলয় চাকি জানিয়েছেন সরস্বতী পুজোর আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে যে ২ লাখ টাকা বিল হয়েছিল সেটা মলয়বাবুই ধার করে মেটান। পরে অভিনেত্রী সেই টাকা তাঁকে ফেরত দেন। চালক। অভিযোগের সুরে জানিয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়ের জামাই এবং ছেলে-বউ এক একদিন করে এসেছিলেন। ব্যস ওই পর্যন্তই। হাসপাতালের বিল বা অন্য দায়িত্ব তাঁরা কেউই কিছু নেননি। যখন মুখ ফিরিয়েছে পরিবারের লোকজন, তখন বন্ধু-বান্ধবদের থেকে টাকা ধার করে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন মলয় চাকীর মতো মানুষ। 

আইসিইউতে রাখতে হয়েছে বাসন্তী চট্টোপাধ্যায়কে। কিডনি খারাপ সঙ্গে ক্যান্সার। তাই তাঁর শরীর জল জমে ফুলে যায়। সে কারণেই করতে হয় ডায়ালিসিস। যেসবের খরচ অভিনেত্রীর সন্তানরা কেউই নেননি। সবটাই সামলাতে হচ্ছে ড্রাইভারকে। 

বাসন্তী চট্টোপাধ্যায়ের লড়াই সেই ছোট থেকে। অভাবের থেকেই অভিনয় জগতে আসা। একসময় স্বর্ণযুগের ছবি বা থিয়েটারে অভিনয় করলেও মাঝে কিন্তু অভিনেত্রীকে কেউ কাজে ডাকতেন না। তরুণ মজুমদারের 'আলো' ছবিতে কাজ করার পর বাসন্তী আবার লাইমলাইট পান। এরপর বহু সিরিয়ালেই পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। একসময় অভিনেতা অরিন্দম গাঙ্গুলি থেকে বর্তমানে প্রযোজক স্নেহাশিস  চক্রবর্তীরা টাকার ব্যবস্থা করে দেন বাসন্তী দেবীকে। কিন্তু চিকিৎসার প্রচুর  খরচ। শোনা যাচ্ছে বর্তমানে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাসন্তী চট্টোপাধ্যায়ের খরচ সামলানোর ব্যবস্থা করেছেন কিছুটা। দমদমের একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রীকে দেখতে তাঁর সহকর্মী অভিনেতা অভিনেত্রী কয়েকজন গেছিলেন। কিন্তু যে পরিবারের জন্য বাসন্তী চট্টোপাধ্যায় এত লড়াই করলেন সেই সন্তানরাই মায়ের থেকে মুখ ফিরিয়ে নিল। 

বাসন্তীরা লড়তে জানেন। নামেই যাঁর দশমহাবিদ্যার স্পর্শ। ছেলের অবহেলা দূরে ঠেলে গাড়ির চালককেই নিজের ছেলে করে নিয়েছেন অভিনেত্রী। নিজের সন্তান আঁকড়ে থাকাই  জীবন নয়, হাজার সন্তানকে মাতৃস্নেহ দিতে হবে। এ ঘটনা আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল। 


```