Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কথার খেলাপ! শঙ্করের মতো একই সমস্যা, বাধ্য হয়ে ধারবাহিক ছাড়লেন অভিনেত্রী

ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক নিয়ে বর্ষীয়ান অভিনেতাদের অভিযোগের তালিকা নেহাত কম নয়। এই যেমন, রত্না ঘোষাল থেকে অনামিকা সাহা বারংবার জানিয়েছেন, তাঁদের অভিযোগের কথা।

কথার খেলাপ! শঙ্করের মতো একই সমস্যা, বাধ্য হয়ে ধারবাহিক ছাড়লেন অভিনেত্রী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 October 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েক আগে দ্য ওয়ালকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জনপ্রিয় এক ধারাবাহিকের নামে অভিযোগ এনেছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। জানিয়েছিলেন কথার খেলাপ হয়েছে তাঁর সঙ্গে। মাসে ২২ দিন কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা এসে নেমেছিল ৭ থেকে ৮ দিনে। বাধ্য হয়ে ওই ধারাবাহিক ছেড়ে দেন অভিনেতা।

এবার একই অভিযোগ শোনা গেল আরও এক বর্ষীয়ান অভিনেত্রী তুলিকা বসু (Tulika Basu)। সান বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’। এই ধারাবাহিকেই এক গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে ফেরার কথা ছিল তাঁর। যদিও সেই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তুলিকা জানান, প্রথমদিকে ২৫ দিন টানা কাজ করার কথা বললেও তা কমে ১২ দিন হয়ে যায়। সমস্যা শুরু হয় যাত্রার তারিখ নিয়েও। তিনি আরও অভিযোগ করেন, প্রথমে এক রকমের চরিত্রের কথা বলা হলেও পরে পাল্টে যায়। তা সত্ত্বেও মানিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু ডেটের সমস্যা মেটেনি। বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক নিয়ে বর্ষীয়ান অভিনেতাদের অভিযোগের তালিকা নেহাত কম নয়। এই যেমন, রত্না ঘোষাল থেকে অনামিকা সাহা বারংবার জানিয়েছেন, তাঁদের অভিযোগের কথা। একই সঙ্গে এও জানিয়েছেন, অসম্মানিত হয়েছেন বারংবার। এবার এই তালিকায় যোগ হল আরও এক নাম। তিনি তুলিকা বসু।


```