Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর আবহে TRP-র হাড্ডাহাড্ডি! শীর্ষে ‘পরিণীতা’, চমক ‘জোয়ার ভাঁটা’য়

পুজো শুরু আগের দিনগুলো থেকে উৎসবের মরসুমে টেলিভিশনের ছবিটাই যেন বদলে যায়। যতই গল্পে চমক থাকুক না কেন, পুজোর প্রস্তুতি আর আনন্দের মাঝে ধারাবাহিক দেখার সময়ই বা কার থাকে! 

পুজোর আবহে TRP-র হাড্ডাহাড্ডি! শীর্ষে ‘পরিণীতা’, চমক ‘জোয়ার ভাঁটা’য়

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 October 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: পুজো শুরু আগের দিনগুলো থেকে উৎসবের মরসুমে টেলিভিশনের ছবিটাই যেন বদলে যায়। যতই গল্পে চমক থাকুক না কেন, পুজোর প্রস্তুতি আর আনন্দের মাঝে ধারাবাহিক দেখার সময়ই বা কার থাকে! এবারের টিআরপি তালিকাই যেন তার প্রমাণ। প্রায় সব ধারাবাহিকেরই রেটিং নেমেছে। তবু এর মাঝেই দর্শকের ভালবাসায় প্রথম স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’। পারুল আর রায়ানের কাহিনি এবারে ছক্কা হাঁকিয়েছে, প্রাপ্তি ৬.৫ রেটিং।

শীর্ষে থাকার দৌড়ে পিছিয়ে গেল বহু সপ্তাহ ধরে রাজত্ব করা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসুর এই গল্প এবার দ্বিতীয় স্থানে নেমে এসেছে, স্কোর ৫.৯। এ সপ্তাহে তৃতীয় স্থানে চমক একসঙ্গে তিনটি ধারাবাহিকের। দর্শক ভাগ করে দিয়েছেন তাঁদের ভালবাসা ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, ‘ফুলকি’ এবং ‘জগদ্ধাত্রী’-র মধ্যে। তিনটি গল্পেরই রেটিং সমান ৫.৮।

চতুর্থ স্থানেও মিলেমিশে দাঁড়িয়ে রয়েছে তিনটি মেগা। স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’, জি বাংলার ‘আমাদের দাদামণি’ ও ‘চিরদিনই তুমি যে আমার’। তিনটি ধারাবাহিকই পেয়েছে ৫.৭। এর পরেই পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে একেবারে নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির দুই বোনের গল্প এ বার একেবারে চমক দিয়ে জায়গা করে নিয়েছে টপ ফাইভে। নিশা আর উজিরের আবেগঘন কাহিনি পেয়েছে ৫.৬ রেটিং।

ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ‘চিরসখা’ ও শনিবারের অনুষ্ঠান মিলিয়ে, যার ঝুলিতে ৫.২। সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক—‘কথা’ ও ‘লক্ষ্মীর ঝাঁপি’। দু’টিরই রেটিং ৪.৮। যদিও সূত্র বলছে, খুব শিগগিরই শেষ হতে চলেছে ‘কথা’। অষ্টম স্থানে এসেছে ‘তুই আমার হিরো’, প্রাপ্তি ৪.৪। নবমে রয়েছে একসঙ্গে তিনটি নাম—‘কনে দেখা আলো’, ‘অনুরাগের ছোঁয়া’ আর ‘গৃহপ্রবেশ’। তিনটির ঝুলিতেই ৪.৩ রেটিং। দশম স্থানে রয়েছে ‘কম্পাস’ ও ‘কুসুম’, দু’টিরই প্রাপ্তি ৩.৬।

গত ছ’মাসে একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। কিন্তু টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নেওয়া সহজ হয়নি তাদের কারও পক্ষেই। তবে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির নতুন কাহিনি ‘জোয়ার ভাঁটা’ এবার টেক্কা দিয়েছে অনেক পুরনো সিরিয়ালকে। একদিকে শীর্ষে ‘পরিণীতা’, অন্যদিকে নতুনের উত্থান—এ যেন ছোটপর্দার হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক সুন্দর ছবি।
প্রতি বৃহস্পতিবারই সাধারণত প্রকাশ্যে আসে টিআরপি তালিকা। তবে কখনও কখনও বিশেষ পরিস্থিতিতে তা শুক্রবারও প্রকাশিত হয়। এবারের মতোই। উৎসবের আবহে শুক্রবারে সামনে এল রেটিং চার্ট। আর সেই চার্টে ধরা পড়ল এক বিরাট রদবদল। দর্শক কোন ধারাবাহিককে কতটা ভালোবাসলেন, কোন গল্প তাঁদের টেনে রাখল—সেই প্রতিচ্ছবি আঁকল এই তালিকা।

পুজো মানেই আলো, রঙ, ভিড় আর আনন্দ। এই আনন্দে সিরিয়ালের সামনে বসার সময় হয়তো কম থাকে। তবু গল্পে যদি আবেগ ছুঁয়ে যায়, তবে দর্শক সে গল্পকে ভালবাসতেই ভোলে না। এবারের রেটিং চার্ট প্রমাণ করল, পুজোর কোলাহলের মাঝেও দর্শক মন খুঁজে নেয় তার প্রিয় চরিত্র, তার প্রিয় কাহিনি। আর সেই ভালবাসার ছোঁয়াতেই ‘পরিণীতা’ থেকে ‘জোয়ার ভাঁটা’—সব ধারাবাহিকই রইল দর্শকের হৃদয়ের কাছাকাছি। শেষমেশ টিআরপি-র লড়াই হয়তো কেবল নম্বরের খেলা, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে গল্পে ভর করে বেঁচে থাকার এক অমূল্য আবেগ, যা পুজোর আনন্দের মতোই অমলিন।


```