Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে একই ইভেন্টে তৃণা, আফটার পার্টিতে আড্ডা, কী কথা হল জানালেন দ্য ওয়ালকে

শাহরুখ খানের ছেলে সে, এরকম কোনও 'বিশাল' ব্যাপারই নেই আরিয়ানের মধ্যে (Aryan Khan Trina Saha party)। ভীষণ নম্র, মাটিতে পা রেখে চলা একটা মানুষ আরিয়ান, জানান তৃণা।

শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে একই ইভেন্টে তৃণা, আফটার পার্টিতে আড্ডা, কী কথা হল জানালেন দ্য ওয়ালকে

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 December 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: কেকেআরের (KKR) সূত্রে এই শহরের সঙ্গে শাহরুখ খান (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) সম্পর্ক বহু বছরের। পোশাকের ব্র্যান্ডের প্রচারে কলকাতায় এসেছিলেন ‘ব্যাডস অফ বলিউডের’ পরিচালক (Director Aryan Khan)। রবিবার সেই ইভেন্টে ছিলেন অভিনেত্রী তৃণা সাহাও (Trina Saha)। সেখানে আরিয়ানের সঙ্গে দেখা যায় অভিনেত্রীকে (Aryan Khan Trina Saha)। তাঁদের কথোপকথনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কেমন ছিল শাহরুখ পুত্রের সঙ্গে সাক্ষাৎ? দ্য ওয়াল (The Wall)-কে জানালেন তৃণা।

অভিনেত্রীর কথায়, ''কোনও ফ্যান মিট মুহূর্ত নয়, ভীষণ অকপট আলোচনা হয়েছে আমাদের। কেমন আছ, কী চলছে - এইসব। আমার সঙ্গে আরিয়ান ওঁর ছোটবেলার এক বন্ধুর সঙ্গেও আলাপ করান।''

ইভেন্টের পর আফটার পার্টিতেও ইনভাইট করেছিলেন, জানান অভিনেত্রী। তাঁর কথায়, ''সেখানে খুব কম লোকজনই ছিলেন। আড্ডা, হাসাহাসি সব মিলিয়ে খুব সহজ একটা ব্যাপার। তৃণার কথায়, 'আমি তোমার এই কাজ দেখেছি' ধরনের কোনও পরিচালকসুলভ ব্যাপার ওঁর মধ্যে ছিল না।''

ক্রিকেট ইভেন্টের সঙ্গে তৃণার যোগ অনেক দিনের। সেই সূত্রে কেকেআর (KKR)-এর সঙ্গেও অভিনেত্রীর সম্পর্ক বেশ পুরনো। তাই স্বাভাবিক কৌতূহল তৈরি হয়েছে যে, সে সব নিয়ে কি কোনও কথা হল?

তৃণার কথায়, ''আরিয়ান জানতেন যে, আমি কেকেআর-কে নিয়ে কনটেন্ট বানাই। কেকেআর যখন শুরু হয়, সেই শুরুটা কেমন ছিল, কীভাবে আজ কেকেআর এই জায়গায় - সেই নিয়ে কথা হয়েছে। আমার মনে হয়েছে, আরিয়ান ভীষণ ভাল একটা মানুষ।''

মা গৌরী খানের (Gauri Khan) একটা রেস্তরাঁ উদ্বোধন ছিল, সেটা নিয়ে কথা হয়েছে আরিয়ান-তৃণার মধ্যে। অভিনেত্রীর জানান, ''মনে হচ্ছিল, বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছি।''

শাহরুখ খানের ছেলে সে, এরকম কোনও 'বিশাল' ব্যাপারই নেই আরিয়ানের মধ্যে। ভীষণ নম্র, মাটিতে পা রেখে চলা একটা মানুষ আরিয়ান, জানান তৃণা।

কলকাতার সঙ্গে শাহরুখের (Shah Rukh Khan Kolkata connection) বিশেষ যোগ তো রয়েছেই। এক সময়ে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর ছিলেন শাহরুখ। সেই শহর নিয়ে তাঁর ছেলেও বেশ আবেগপ্রবণ। 'আরিয়ান বলেন, আমি কলকাতা যাই মাঝে মাঝেই, বাড়ির মতো একটা অনুভূতি দেয় শহরটা আমাকে', সেটাই দ্য ওয়ালকে জানালেন তৃণা।


```